Saturday, March 28, 2026

ডিভোর্স করলেন পপ তারকা রিকি মার্টিন!

Date:

Share post:

দাম্পত্যে ইতি টানলেন খ্যাতনামী পপ তারকা রিকি মার্টিন (Ricky Martin)। নিজের যৌন অবস্থান নিয়ে বেশ কিছুদিন ধন্দে থাকার পর নিজেকে সমকামী বলে ঘোষণা করেছিলেন রিকি (Ricky Martin)। ২০১০ সালে সেই কথা জানতে পারেন তাঁর অনুরাগীরা। ২০১৫ সালে রিকি এবং সুইডিশ চিত্রকর জোয়ান ইয়োসেফের (Swedish painter Joan Yosef)প্রথম আলাপ হয় ইনস্টাগ্রামে। দারুণ বন্ধুত্ব থাকার পর ২০১৬ সালে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এবার বিচ্ছেদের ঘোষণা করলেন রিকি।

২০১৭ সালে ইয়োসেফকে বিয়ে করেন পপ তারকা রিকি মার্টিন। ২০১৮ সালে দম্পতি সারোগেসির মাধ্যমে তাঁরা এক কন্যাসন্তান লাভ করেন। নাম রাখেন লুসিয়া। পরের বছর তাঁদের পরিবারে আসে সন্তান রেন। ২০০৮ সালে ‘সিঙ্গল পেরেন্ট’ হিসেবে রিকির যমজ সন্তান মাত্তিয়ো এবং ভ্যালেন্তিনোর জন্ম হয়। রিকি এবং জোয়ান মিলে সন্তানদের দায়িত্ব ভাল্ভাবেই পালন করছিলেন। কিন্তু এবার বিচ্ছেদের ঘোষণা করলেন তাঁরা। আচমকা এমন ঘোষণা নিয়ে অনুরাগীরা দ্বিধাবিভক্ত। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, “সন্তানদের জন্যই ভালবাসা, সম্মান এবং মর্যাদার সঙ্গে আমরা আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি।” তবে সন্তানের আগামিতে যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও নজর থাকবে বলে জানান যুগলে।

 

 

Related articles

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...