Tuesday, February 24, 2026

‘সেনেগালের সাদিও’, উৎপল সিনহার কলম

Date:

Share post:

উৎপল সিনহা

কী ব্যাপার স্যার ? আপনার মতো ধনী ব্যক্তির হাতে ভাঙা ফোন ?

সাংবাদিকদের বিস্মিত প্রশ্নের উত্তরে ধনী মানুষটি বলছেন ,
‘ ফোনটা সারিয়ে নেবো । এমন হাজারটা মোবাইল আমি কিনতে পারি । কিন্তু আমার ১০ টি ফেরারি , ২ টি জেট প্লেন এবং এবং ২০ টি হীরের ঘড়ির কী প্রয়োজন ? আমি দারিদ্র দেখেছি । এই কারণে আমি স্কুলে যেতে পারি নি । তাই আমি আমার দেশে স্কুল তৈরি করেছি যাতে বাচ্চারা পড়াশোনা করতে পারে , হাসপাতাল তৈরি করেছি যাতে গরীব মানুষ চিকিৎসা পায় , স্টেডিয়াম তৈরি করেছি যাতে ছোটবড় সকলেই খেলাধুলার সুযোগ পায় । আমার খেলার জুতো ছিল না , ভালো কাপড় ছিল না , খাওয়ার মতো খাবার ছিল না । আজ আমার সব আছে বলেই কি সেসব দেখাতে হবে ? প্রাচুর্যের প্রদর্শনী করতে হবে ? আমি আমার দেশের মানুষের সঙ্গে আমার উপার্জন ভাগ করে নিতে চাই । আমি আমার শিকড় ভুলি নি । কখনও ভুলবো না । ‘

খেলোয়াড় অনেক । মানুষ কম । কোটি কোটি টাকা রোজগার করা ক্রীড়াবিদের অভাব নেই পৃথিবীতে । কিন্তু সেই বিপুল রোজগারের কিছু অংশ মানবকল্যাণে ব্যয় করার মতো মন ক’জনের আছে ? তার জন্য যে মহৎ হৃদয় আর সীমাহীন ঔদার্য লাগে তা কি সবার থাকে ?

কে এই খেলোয়াড় যিনি তাঁর সারা বছরের উপার্জনের বিশাল একটা অংশ দান করেন মানবকল্যাণে ? তাঁর নাম সাদিও মানে । তিনি একজন বিখ্যাত ফুটবলার । তাঁর দেশ সেনেগাল । তাঁর জন্ম ১৯৯২ সালের ১০ এপ্রিল । তিনি পেশাদার খেলোয়াড় । বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন । সেনেগালের জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ সদস্য আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি লাভ করেছেন । ড্রিবলিং , নিখুঁত পাসিং , হেডিং এবং বিদ্যুতগতির ফিনিশিং-এর জন্য এই ফরোয়ার্ড সারা বিশ্বের ডিফেন্ডারদের কাছে ত্রাসের অপর নাম । সাদিও মানে প্রকৃতই এক গোলমেশিন । মেস , রেড বুল জালৎসবুর্গ , সাউদাম্পটন , লিভারপুল ইত্যাদি দলের এক সময়ের জনপ্রিয় ফুটবলার এখন বুন্দেসলিগা খেলছেন জার্মানির বায়ার্ন মিউনিখ ক্লাবে । সেনেগালের ফুটবল ক্লাব জেনারেশন ফুটের যুব পর্যায়ের হয়ে খেলা দিয়ে তাঁর ফুটবল জীবন শুরু । ফ্রান্স , অস্ট্রিয়া ও ইংল্যান্ড হয়ে এখন তিনি জার্মানির ক্লাবে । সেনেগালের জাতীয় দলের জার্সি গায়ে সাদিও এপর্যন্ত ৭০ টি ম্যাচে ২০ টি গোল করেছেন । খেলেছেন দেশের হয়ে ফিফা বিশ্বকাপ ।‌সাফল্যের সঙ্গে খেলেছেন ৩ টি আফ্রিকা ক্লাব অফ নেশন্স । পেয়েছেন ২০১৮-১৯ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট । পেয়েছেন ২০১৯ সালে বর্ষসেরা আফ্রিকান ফুটবলারের শিরোপা ।
মানের বাবা তাঁকে তাঁর ছোটবেলায় ফুটবল খেলতে নিষেধ করা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত ফুটবলকেই পেশা হিসেবে বেছে নেন । ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই অসামান্য খেলোয়াড়টির হৃদয় আকাশের মতো প্রশস্ত ।‌সাদিও মানের জীবনী এখন মানবতার মূর্ত দৃষ্টান্ত । বছরে তাঁর রোজগার ১৭৬ কোটি টাকা । তাঁর সারা বছরের উপার্জন এবং সঞ্চিত অর্থের একটা বিরাট অংশ তিনি তাঁর দেশের দরিদ্র মানুষজনের কল্যাণে ব্যয় করেন । স্কুল , হাসপাতাল , পেট্রোল পাম্প , স্টেডিয়াম , এমনকি পোস্ট অফিস পর্যন্ত তিনি স্থাপন করেছেন তিনি তাঁর নিজের উপার্জিত অর্থে । কোভিডের সেই দুঃসময়ে অসুস্থ , দুর্গত ও চরম বিপদাপন্ন দেশবাসীর কল্যাণে দেশের জাতীয় কমিটিকে অকাতরে দান করেছেন অর্থ । তাঁর নিজের গ্রামের ২০০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি । দুর্বল শিশুদের কল্যাণে তিনি নিয়মিত ব্যয় করেন প্রচুর অর্থ । অল্পবয়সী মেয়েদের তথা মহিলাদের শিক্ষা , চিকিৎসার খাতে তাঁর অবদান অনস্বীকার্য । মহিলাদের সমতা ও ক্ষমতায়নে তাঁর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সাদিওর নিজের গ্রাম পিছিয়ে পড়া । সেই গ্রামটিকে শহরের রূপ দেওয়া তাঁর স্বপ্ন । একগুচ্ছ পরিকল্পনার সঙ্গে সেখানে শুরু হয়েছে উন্নয়নের কাজ ।

শুধু নিজের জন্মভূমি গ্রামটিই নয় , আশেপাশের আরও ৩০ টি গ্রাম ইতিমধ্যেই সাদিওর করা উন্নয়নের সুবিধা পাচ্ছে । সাদিওর গ্রাম বাম্বালি । যে সমস্ত শিশু দু’বেলা খাবার পায় না , তাদের জন্য তিনি করেছেন অন্নের ব্যবস্থা । ব্যক্তিগত বিলাসবহুল জীবনযাপন নয় , অনেক মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই সাদিও মানের জীবনের মূলমন্ত্র । নিজের দেশ সেনেগালকে আফ্রিকান নেশনস কাপ জিতিয়ে দেশের মহানায়কে পরিণত হয়েছেন সাদিও মানে । এখন তাঁর নামে দেশের একটি স্টেডিয়ামের নামকরণ করতে চলেছে সেনেগাল সরকার । সকলেই মানছেন এই বিরল সম্মান তাঁর প্রাপ্য । চ্যাম্পিয়ন লিগ ছাড়াও আরও অনেক ট্রফি জিতেছেন সাদিও । জীবনে অজস্র পুরস্কার পেয়েছেন । অর্থ ও খ্যাতির চূড়ায় তাঁর অবস্থান । তবুও তাঁর পা মাটিতেই । এই মহৎপ্রাণ মাটির মানুষটি শুধু ফুটবলার হিসেবেই নয় , সারা বিশ্বের ক্রীড়াজগতের কাছে মহৎপ্রাণ মানুষ হিসেবে এক বিশেষ আসন লাভ করেছেন । বিপুল সম্পদের মালিক হয়েও মানবতার এমন জয়গান গাইতে পারেন ক’জন ?

আরও পড়ুন- অক্ষমের অ.স্ত্র ‘লাথি’! নির্বাচনে ভরাডুবির বুঝে কমিশনের গেটে তালা শুভেন্দুর

spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...