Sunday, June 28, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডুরান্ড কাপে মরশুমে প্রথম ডার্বি হওয়ার কথা ১২ আগস্ট। আর এখানেই দেখা দিয়েছে সমস্যা। সূত্রের খবর, ডার্বির দিন বদলের আবেদন জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

২) আগামী ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে ইন্টার মিয়ামির নতুন ফুটবলার হিসাবে সমর্থকদের সামনে মেসিকে আনতে চলেছে ইন্টার মিয়ামি কতৃপক্ষ। রিপোর্ট অনুযায়ী, আত্মপ্রকাশের দিন জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ইন্টার মিয়ামি।

৩) বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকেই চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।মহারাজের মতে পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাহলে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে।

৪) ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয় থেকে পাকিস্তান দলের সুরক্ষার বিষয় খতিয়ে দেখার জন‍্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে।

৫) ৪২ তম জন্মদিন নিজের পোষ‍্যদের সঙ্গে নিয়ে কাটান মাহি। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়াতেও দেন ধোনি। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন মাহি, যেখানে দেখা যাচ্ছে, নিজের পোষ্য কুকুরদের মাঝে জন্মদিনের কেক কাটছেন ক‍্যাপ্টেন কুল।

আরও পড়ুন:বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকেই চাইছেন মহারাজ

 

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...