Monday, April 6, 2026

তোমার কুন কুন জাগায় ব্যথা: শুভেন্দুকে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

নন্দীগ্রামে ‘চোর চোর’ স্লোগান শুনে গাড়ির জানলা দিয়ে প্রায় বেরিয়ে আসা! ভোট শেষে শনিবার রাজ্য নির্বাচন কমিশনে দাঁড়িয়ে ভুল ইংরেজি- সব মিলিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আরও পড়ুন:শুভেন্দুর ‘উস্কানিমূলক’ মন্তব্য, হারের ভয়ে ‘নতুন নাটক’: কটাক্ষ কুণালের

এমনিতে রাজনৈতিক তরজায় বারবারই কুণাল ঘোষের নিশানায় থাকেন শুভেন্দু অধিকারী। নারদের এফআইআর নেমড শুভেন্দুকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব না করা নিয়ে তীব্র আক্রমণ করেন তিনি। এছাড়াও ‘দলবদলু’, ‘গদ্দার’, ‘ লোডশেডিং এ জেতা নেতা’- নানা বিশেষণ শোনা যায়। তবে এদিনের টুইটটা ছিল একেবারে অন্যরকম। বর্তমানে বাংলায় প্রচলিত একটি গানের লাইন তুলে শুভেন্দুকে ‘চিমটি’ কাটেন কুণাল। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handle) তৃণমূল মুখপাত্র লেখেন,
“ওওওও শুভেন্দু,
সোনারপুরে দাঁড়িয়ে সেদিন বললে, ‘নেতাজির জন্মভূমি সোনারপুর।’
নন্দীগ্রামে রেগে গাড়ির জানলা দিয়ে নামতে যাচ্ছিলে।
কাল বললে,’ who is you?’
তোমার কুন কুন জাগায় ব্যথা গো?
এখনই ইতিহাস, ইংরেজির টিউটর রাখো। রক্তচাপের ওষুধ খাও। আর অবশ্যই মনোবিদ দেখাও।”

এর আগেও শুভেন্দু অধিকারীর বিভিন্ন কথা নিয়ে টিপ্পনি কেটেছেন বিজেপি বিরোধী বিশেষ করে তৃণমূল নেতৃত্ব। রাস্তায় বিক্ষোভ দেখানোর সময় মহিলা পুলিশ কর্মীকে বিজেপি বিধায়কের বলা “Don’t touch my body”- শুধু রাজনৈতিক মহলেই নয়, সোশ্যাল মিডিয়াতেও নানা মিমের জন্ম দেয়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনে দাঁড়িয়ে শুভেন্দুর “Who is you?” বলাও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার উপকরণ বলেই মনে করা হচ্ছে।

এর আগে সোনারপুর কে নেতাজির জন্মভূমি বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রামের শেষ বেলার প্রচারে “চোর চোর” স্লোগান শুনে গাড়ির জানালা দিয়ে প্রায় বেরিয়ে আসার উপক্রম করেছিলেন স্থানীয় বিধায়ক। আর এরপর শনিবার কমিশনে দাঁড়িয়ে ইংরেজি বক্তব্য। আর সেটা ধরেই কুণালের তীব্র খোঁচা শুভেন্দুকে।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...