Wednesday, June 3, 2026

লোকসভা ভোটের আগে বড় ঘোষণা! GST সংক্রান্ত মামলারও তদন্ত করতে পারবে ইডি

Date:

Share post:

এবার থেকে জিএসটিকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ(PMLA)-এর আওতায় নিয়ে এল কেন্দ্র। ২০০৬ সালের পূর্ববর্তী বিজ্ঞপ্তি সংশোধন করে গত ৭ জুলাই অর্থমন্ত্রকের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে, এর ফলে জিএসটি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলির মধ্যে তথ্য আদান প্রদান করতে সুবিধা হবে৷ পাশাপাশি, ইডি এখন থেকে অর্থ পাচারের মতোই জিএসটি সংক্রান্ত যাবতীয় অপরাধের তদন্ত করতে পারবে।

আরও পড়ুন:তোমার কুন কুন জাগায় ব্যথা: শুভেন্দুকে মোক্ষম খোঁচা কুণালের

গত বছর নভেম্বরে কেন্দ্র সরকার জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ, রাজ্য পুলিশ, বিদেশ মন্ত্রক-সহ মোট ১৫টি সংস্থাকে এই তালিকায় যুক্ত করেছে। এই সংস্থাগুলি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একে অপরের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে পারবে। একইসঙ্গে এখন জিএসটি সংক্রান্ত কোনও মামলার তদন্তও করতে পারবে ইডি।
মনে করা হচ্ছে, কেন্দ্রের এই সিদ্ধান্তের পর জিএসটি সংগ্রহের অনিয়মগুলিও অনেকাংশে নিয়ন্ত্রণ করা যেতে পারে।সরকারের এই সিদ্ধান্তের পর এখন কর ফাঁকি ও নথিপত্র জালকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও, জিএসটির অধীনে যে সমস্ত অপরাধ হয়, যেমন জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট, জাল চালান-সহ নানারকম অপরাধ এখন থেকে পিএমএলএ আইনে অন্তর্ভুক্ত করা হবে। ভুয়ো বিলিংয়ের মাধ্যমে সরকারের থেকে কর ফাঁকি ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে দাবি ওয়াকিবহালমহলের।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...