Thursday, June 18, 2026

সোমবার পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন! ঘোষণা কমিশনের

Date:

Share post:

মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণণা। তার আগে যে সমস্ত বুথে পুনর্নির্বাচন হওয়া দরকার, সেখানে সোমবারই আবার ভোটগ্রহণ করা হবে বলে জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের ৬৯৬টি বুথে হবে পুনর্নির্বাচন। সেই সঙ্গে তারা জানিয়েছে, পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনী দিয়েই। প্রতিটি বুথে থাকবে চারজন করে কেন্দ্রীয় বাহিনী। ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই রিপোর্ট খতিয়ে দেখে কোন জেলায় কতগুলি বুথে পুনরায় ভোট হবে, তার তালিকা প্রকাশ করেছে কমিশন।

পুননির্বাচন হতে চলেছে-

আলিপুরদুয়ারে ১টি বুথে

বাঁকুড়ার ৮টি বুথে

বীরভূমের ১৪টি বুথে

কোচবিহারে ৫৩টি বুথে

দক্ষিণ দিনাজপুরে ১৮টি বুথে

হুগলির ২৯টি বুথে

হাওড়ার ৮টি বুথে

জলপাইগুড়িতে ১৪টি বুথে

মালদহের ১০৯টি বুথে

মুর্শিদাবাদে ১৭৫টি বুথে

নদীয়ায় ৮৯টি বুথে

উত্তর ২৪ পরগণায় ৪৬টি বুথে

পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথে

পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথে

পুরুলিয়ায় ৪টি বুথে

দক্ষিণ ২৪ পরগণায় ৩৬টি বুথে

উত্তর দিনাজপুরে ৪২টি বুথে

পূর্ব বর্ধমানে ৩টি বুথে

পশ্চিম বর্ধমানে ৬টি বুথে

 

ভোটের দিনই ১৫ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ছাড়াও অরাজকতা, ভোট লুট, ব্যালট বাক্স নষ্ট করা, বুথ দখল, হিংসা, বোমাবাজি, গুলি চালনার অভিযোগ ওঠে। এই মর্মেই বিরোধীদের পাশাপাশি শাসকদল তৃণমূল কংগ্রেসও বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল। প্রসঙ্গত, নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ বার পঞ্চায়েত ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। ৮৪.৭৯ শতাংশ ভোট পড়েছে এই জেলায়। এর পরেই রয়েছে বীরভূমে। ভোট পড়ে ৮৩.১৮ শতাংশ। ভোটের হারে পিছিয়ে রয়েছে পাহাড়। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৬৫.৮৬ শতাংশ এবং কালিম্পংয়ে ৬৭.২১ শতাংশ।

আরও পড়ুন- বাহিনী নিয়ে মিথ্যাচার কেন্দ্রের! BSF-র দাবি উড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে পাল্টা তো.প কমিশনের

 

Related articles

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...