Monday, April 6, 2026

ভোট হিং.সা নিয়ে হুমায়ুন কবীরের বক্তব্যকে “দার্শনিক” মন্তব্য কুণালের

Date:

Share post:

মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও এবার পঞ্চায়েত নির্বাচনে কিছু কিছু বুথ থেকে অশান্তির খবর এসেছে। এবং সেইসব জায়গায় বিরোধী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর এবং দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় এই ঘটনার নিন্দা করেছেন। পরোক্ষে তাঁরা পুলিশ, রাজ্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই ধরনের সন্ত্রাস বিরোধীরা আমদানি করেছে। খুব খারাপ ঘটনা। তবে অতীতের থেকে পরিস্থিতি ভাল। হুমায়ুন কবীর যেটা বলেছেন তা আমি শুনেছি। উনি দর্শনের কথা বলেছেন।”

সংবাদমাধ্যমে হুমায়ুন কবীর বলেন, “বাঙালি হিসেবে আমি লজ্জিত, মর্মাহত। মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। আর কতদিন এসব চলবে? যুগের পর যুগ ধরে চলে আসছে। কিন্তু আমরা বদলাতে পারছি না। কেন প্রাণহানি শূন্য করা যাচ্ছে না? আমি অত্যন্ত ক্ষুব্ধ।” সৌগত রায় বলেন, “যা ঘটেছে, ঠিক হয়নি। একটিও মৃত্যু না হলেই ভাল হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। আমার মনে হয়, কমিশনের আরও সতর্ক থাকা দরকার ছিল।”

এদিন বিষয়টি নিয়ে কুণাল ঘোষের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, “ওনারা ঠিকই তো বলেছেন। এই ধরনের সন্ত্রাস বাংলায় বিরোধীরা করেছে। তবে আগের থেকে পরিস্থিতি অনেকটাই ভাল। তবে যা হয়েছে, সেটা ঠিক না।”

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...