Monday, April 6, 2026

Breakfast Sports ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘোষণা হয়ে গেল ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম। মোট ৫টি ম্যাচ আয়োজিত হবে ইডেনে। যার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা ও সেমি ফাইনাল ম্যাচ।

২) রোহিতের অধিনায়কত্বে হতাশ গাভাস্কর।দ্রাবিড়ের দায়বদ্ধতা নিয়েও তুললেন প্রশ্ন। এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” অনেক প্রত্যাশা ছিল রোহিতের থেকে। ভারতের মাটিতে খেলা একরকম, আর বিদেশে খেলা আর একরকম।

৩) মেসির ছবি আঁকছেন বেকহ‍্যাম। লিওকে স্বাগত জানাতে তৈরি মায়ামি। বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যাম সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে শিল্পীরা ক্রেনে চড়ে মেসির বিশালাকার হাসি মুখের ছবির দাঁতের অংশ রং করছেন।

৪) রোনাল্ডো-মেসির থেকেও আমি এগিয়ে’, বললেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সুনীল বলেন, যখন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার বিষয়টা উঠে আসে তখন আমি ওদের চেয়েও অনেক এগিয়ে।

৫) চমক ইস্টবেঙ্গ এফসির। সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সের গোলরক্ষক প্রভসুখন গিলকে তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। তবে প্রভসুখন একা নন, তাঁর সঙ্গে আসছেন তাঁর দাদা গুরসিমরত সিং গিলও।যদিও সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:ঘোষণা হয়ে গেল ইডেনে বিশ্বকাপের টিকিটের দাম, চলুন দেখে নেওয়া যাক কোন ম্যাচের টিকিটের কত দাম

 

 

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...