Monday, April 6, 2026

উন্নয়নের পক্ষে রায় ফুরফুরার, ২৯-এর মধ্যে ২৮ আসনে জয়ী তৃণমূল

Date:

Share post:

হুগলি জেলার ফুরফুরার রায় উন্নয়নের পক্ষে। ফুরফুরা শরিফের (Phurphura Sharif) ২৯টি আসনের মধ্যে ২৮টিতেই জয়ী তৃণমূল। তৃণমূল (TMC) ক্ষমতায় আসার পরেই ফুরফুরা শরিফের ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা থেকে আলো, হাসপাতাল, জল সব জায়গায় পরিষেবার উন্নতি হয়েছে।

সেই উন্নয়ন দেখেই ফুরফুরার মানুষ রায় দিয়েছেন শাসকদলের পক্ষে। পঞ্চায়েত ভোটের আগে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি বার্তা দিয়েছিলেন, সাম্প্রদায়িক শক্তিকে দূরে সরিয়ে উন্নয়নের পক্ষে ভোট দিতে। সেই মতোই ফুরফুরায় মানুষ রায় দিয়েছে জোড়াফুলে। এদিন এই জয়ের পর ত্বহা সিদ্দিকি বলেন, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। একই সঙ্গে আইএসএফকে তীব্র কটাক্ষ করে ত্বহা সিদ্দিকি বলেন, চোরদের নিয়ে দল চলে না।

আরও পড়ুন- অধীরের ‘দাপাদাপি’ই সার! সবুজ ঝড়ে ‘হাতছাড়া’ মুর্শিদাবাদ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...