Wednesday, April 8, 2026

“আমি গরিব পরিবারের সন্তান বলেই কি এরকম!” আবেগঘন মন্তব্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পায়ে চোট। তবু, পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হওয়ার পরেই বুধবার নবান্নে (Nabanna) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেলে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের কুৎসা সত্ত্বে মানুষের ভোটে জয়ের জন্য অভিনন্দন জানান। কিন্তু তার পরেই বিরোধীদের কুৎসা-অপপ্রচার-আক্রমণের বিরুদ্ধে আবেগঘন মন্তব্য করেন মমতা।

তৃণমূল সভানেত্রী বলেন, “বিরোধী থাকাকালীন শুধু মার খেয়েছি। বিজেপি ক্ষমতায় আসা থেকে উগ্রবিদ্বেষ মূলক মনোভাব দেখিয়েছে। আমি অপরাধ করলে শাস্তি দিন। কিন্তু এত কুৎসা কেন? আমি গরিব পরিবারের সন্তান বলেই কি এরকম! আমার অপরাধ থাকলে শাস্তি দিন, মা-মাটি-মানুষের শাস্তি মাথা পেতে নেব”। একেবারে সাধারণ পরিবারের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করে উঠে এসেছেন। এখনও থাকেন টালির বাড়িতে। বেশভুশাও নিতান্ত সাদামাটা। কিন্তু তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতার কথা জানে আসমুদ্র হিমাচল।

আরও পড়ুন- নির্বাচনে দলীয় কর্মীদের মৃ.ত্যু, ২১ জুলাই ‘শ্রদ্ধা দিবস’ ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

বাম আমলে বিরোধী নেত্রী থাকার সময় বিরোধীদের মারে মাথা ফেটে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আঘাত এতটাই বেশি ছিল যে, তিনি আর বেঁচে নেই বলে খবর এসেছিল বিধানসভায়। এদিন একথা নিজেই জানান মমতা। এরপরেই বেদনাভরা কণ্ঠে তাঁর প্রশ্ন, গরিব পরিবারের সন্তান বলেই কি এই আক্রমণ তাঁর!

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...