Wednesday, April 8, 2026

ভারতীয় টাকায় শুরু হল বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: ডলার সংকট কাটাতে দীর্ঘদিন ধরেই ভারতীয় টাকায়(Indian rupee) বাণিজ্যিক লেনদেনের বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিল ভারত-বাংলাদেশ(India and Bangladesh) দুই দেশের সরকার। আনুষ্ঠানিকভাবে এবার শুরু হলো সেই বাণিজ্যিক লেনদেন।

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশের রাজধানী ঢাকায় লা মেরিডিয়ান হোটেল এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফলে এখন থেকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ভারতীয় টাকায় করা সম্ভব হবে।
আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

আব্দুর রউফ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরেই ভারত-বাংলাদেশের মধ্যে এই আলোচনা চলছিল, ব্যবসায়ীরাও এই দাবি করে আসছেন অনেক দিন ধরে, এবার তা বাস্তব রূপ পেল। এখন ডলারের পাশাপাশি রুপিতেও বাণিজ্য হবে। তিনি বলেন, ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্য অংশীদার। বাংলাদেশ সেখান থেকে বছরে ১ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য আমদানি করে, আর সে দেশে রপ্তানি করে ২০০ কোটি ডলারের পণ্য। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুবিধা চালু হলো। তার আশা, এই পদ্ধতি থেকে উভয় দেশই লাভবান হবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...