Friday, June 26, 2026

নন্দীগ্রামে শুভেন্দুকে জোর টক্কর তৃণমূলের, লড়াই হাড্ডাহাড্ডি

Date:

Share post:

রাজ্যে যে কোনওরকম ভোট মানেই সামনে চলে আসে নন্দীগ্রাম। এবার সেখানেও পঞ্চায়েত নির্বাচন ফলাফল এক তরফা হল না। নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। যার মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। আবার নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ, মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

আজ, মঙ্গলবার নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর শুভেন্দু অধিকারী বলেছেন, “এখানে আগে গ্রাম পঞ্চায়েতে বিজেপি কখনও জেতেনি। সেই নন্দীগ্রামে এবার পদ্ম ফুটেছে।”

আরও তাৎপর্যপূর্ণ হল, শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে তৃণমূলের তেমন ওজনদার কোনও নেতা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মুখপাত্র কুণাল ঘোষকে তমলুকের পর্যবেক্ষক করেছেন। কুণাল অতীতে রাজ্যসভার সাংসদ ছিলেন। সেই অর্থে মানুষের নির্বাচিত জনপ্রতিনিধি বা জননেতা তাঁকে বলা যায় না। সাংগঠনিক দায়িত্ব পালনে অভিজ্ঞতাও শুভেন্দুর তুলনায় অনেক কম।

এদিন ভোটের ফলপ্রকাশের পর কুণাল ঘোষ বলেন, “নন্দীগ্রামে মানুষকে ভয় দেখিয়ে ভোটে অশান্তি করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। সেই অপচেষ্টা রুখে দিয়েছেন মানুষ।”

সকব মিলিয়ে নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এক তরফা হল না। নন্দীগ্রামের দুটি ব্লক মিলিয়ে মোট ১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম ১-এ গ্রাম পঞ্চায়েত রয়েছে ১০টি। তার মধ্যে ৫টিতে জিতেছে বিজেপি। বাকি ৫টিতে জিতেছে তৃণমূল। নন্দীগ্রাম-২ ব্লকে ৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এর মধ্যে বিজেপি ৪টিতে জিতেছে, তৃণমূল জিতেছে ৩টিতে। অর্থাৎ মোট ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে ৯টিতে। আর তৃণমূল ৮টিতে।

আরও পড়ুন- হাতছাড়া সুকান্তর দত্তক গ্রাম, উত্তর-দক্ষিণ দুই দিনাজপুরেই ফুটল জোড়াফুল

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...