Thursday, June 25, 2026

‘আমার দুর্ভাগ্য, আমি এখন পুত্রকৃত্য করছি’! পুত্রের প্র.য়াণে শোকস্তব্ধ অভিনেতা বরুণ চন্দ

Date:

Share post:

পুত্রহারা হলেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ। সোমবার রাতে কলকাতায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দের পুত্র অভীক চন্দ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর। পেশায় লেখক চিলেন অভীক।

জানা গেছে, ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর, তবে তা ধরা পড়েনি। সেই সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়ে প্রয়াত হন অভিনেতার পুত্র। প্রেসিডেন্সি কলেজ এবং দিল্লি স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তনী অভীকের লেখার হাত ছিল দুর্দান্ত। সাংবাদিকতা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভীক, পরবর্তীতে তিনি চাকরি করে বহজাতিক সংস্থায়। লেখক ও মোটিভেশনাল স্পিকার হিসাবেও তাঁর নামডাক ছিল। সম্প্রতি অভীককে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো ঘোষণা করা হয়। পুত্রের অকাল প্রয়াণে শোকে বিহ্বল হয়ে পড়েন বরুণ চন্দ। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কান্নায় ভেঙে পড়েন, জানান, সাধারণত ছেলেরা পিতৃশ্রাদ্ধ করে থাকে, তাঁর দুর্ভাগ্য তিনি পুত্র কৃত্য করছেন।

আরও পড়ুন- অভিষেকের মান রাখলেন হসিনুদ্দিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী মঞ্জুও

 

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...