Monday, April 6, 2026

নন্দীগ্রামে জেলা পরিষদে জয় তৃণমূলের, “লোডশেডিং” বিধায়ক শুভেন্দুর ১৯৫৬ গল্প বাতিল!

Date:

Share post:

নন্দীগ্রামের জেলা পরিষদের আসনে বড় ব্যবধানে জয় তৃণমূলের। এই আসন থেকে ১০, ৪৫৭ ভোটে বিজেপিকে হারিয়ে জয় পেয়েছে তৃণমূল প্রার্থী। এই ব্যবধান প্রমাণ করে আজ থেকে ঠিক ২ বছর আগে একুশের বিধানসভা নির্বাচনে ঘুরপথেই জিতেছিল শুভেন্দু। বিতর্কিত সেই ফলাফল নিয়ে মামলা করে তৃণমূল। যা এখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসন থেকে জয়ী হয়েছেন ঘোষণা হওয়ার পরেও, অজ্ঞাত এক কারণে কয়েক ঘন্টা বাদে শুভেন্দুকে জয়ী ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। সেই ব্যবধান ছিল মাত্র ১৯৫৬। এরপরে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল লোডশেডিং করে জিতেছেন শুভেন্দু অধিকারী। শুধু তৃণমূল নয়, তৎকালীন রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার সংবাদমাধ্যমে প্রকাশ্যে স্বীকার করেছেন, শুভেন্দু অধিকারী তাঁকে বলেছেন, “দাদা কায়দা করে জিততে হয়েছে”!

 

এবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, নন্দীগ্রামের জেলা পরিষদ আসন থেকে ১০, ৪৫৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী। এদিন সেই বিষয়টি স্থাপন করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষ। সংখ্যাতত্ত্ব তুলে ধরে বোঝাতে চেয়েছেন যে নন্দীগ্রামে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে হারানো হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কুণাল ঘোষ লেখেন,
“নন্দীগ্রামে জেলা পরিষদের ফলাফলে তৃণমূলের লিড ১০,৪৫৭। শুভেন্দুর লোডশেডিং করে ফল পাল্টে ১৯৫৬-এর গল্প আজ থেকে বাতিল।”

 

 

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...