Monday, April 6, 2026

শুরু রাজ্যসভার কাউন্টডাউন! বিধানসভায় মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীদের

Date:

Share post:

মঙ্গলবার থেকেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) গণনা শুরু হয়েছে। বাংলার গ্রাম পঞ্চায়েতও ফের একবার নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। আর এমন আবহে বুধবার আসন্ন রাজ্যসভা নির্বাচনে (Rajya sabha Election) মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের ৬ প্রার্থী। বুধবার বিধানসভায় সাংসদ সুখেন্দু শেখর রায়, দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েনদের পাশাপাশি মনোনয়ন জমা দেন নবাগত প্রার্থী প্রকাশ চিক বড়াইক, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস-সহ তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন বিশিষ্ট নেতাও।

জানা গিয়েছে, রাজ্যসভার মোট ৬টি আসনে নির্বাচন হচ্ছে। এছাড়া, ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে রাজ্যসভার সাংসদ হওয়া গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও পদত্যাগ করায় তাঁর আসনে পুনর্নির্বাচন হচ্ছে। আর সেই জায়গায় এবার সাকেত গোখলেকে প্রার্থী করে বড় চমক তৃণমূলের। পাশাপাশি উপজাতি সম্প্রদায়ভুক্ত প্রকাশ চিক বড়াইক এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকা সামিরুল ইসলামকে প্রার্থী করে বড় চমক দিল তৃণমূল কংগ্রেস। তবে নির্বাচন ঘোষণার পর থেকেই কে টিকিট পাবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। একদিকে যেমন রাজ্যসভার পুরনো মুখ সাংসদ সুখেন্দু শেখর রায়, দোলা সেন এবং ডেরেক ও‘ব্রায়েনদের ফের টিকিট দেওয়া হয়েছে। তবে পুরনো মুখ শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবকে সরিয়ে এবার রাজ্যসভার টিকিট দেওয়া হয় প্রকাশ চিক বড়াইক এবং সামিরুল ইসলামকে।

চলতি জুলাই ও অগাস্ট মাসে, গুজরাট, গোয়া এবং পশ্চিমবঙ্গের মোট ১০টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। আগামী ২৪ জুলাই এই আসনগুলিতে নির্বাচন হবে। ১০ জুলাই থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। আগামী ১৩ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এদিন মনোনয়ন পেশের পর সাকেত পঞ্চায়েত নির্বাচনে দলের বিপুল জয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানান। সাকেত সাফ জানান, এই জয়ের পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার ভূমিকা অপরিসীম। তবে বিরোধীদের শত কুৎসা, অপপ্রচার উপেক্ষা করেও মানুষ ফের তৃণমূল কংগ্রেসকে দু’হাত তুলে আশীর্বাদ করেছে। পাশাপাশি রাজ্যসভার সাংসদ হলে আগামীদিনে কী পরিকল্পনা রয়েছে সেকথাও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন সাকেত।

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...