Friday, March 27, 2026

৩ মাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি, মধ্যবিত্তের শঙ্কা বাড়াচ্ছে খুচরো বাজার

Date:

Share post:

তিন মাসে সর্বাধিক উচ্চতায় পৌঁছল মূল‌্যবৃদ্ধি(Price Hike)। দেশের খুচরো বাজারে ব্যাপক মূল্যবৃদ্ধির জেরে নাকাল মধ্যবিত্ত। তথ্য বলছে মে মাসের তুলনায় (৪.৩১ শতাংশ) জুন মাসে খুচরো পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৪.৮১ শতাংশ। প্রাথমিকভাবে খাদ্যপণ্য বিশেষ করে শাক-সবজি, আনাজপাতি, ডিম ও মাংসের অস্বাভাবিক দাম এই মূল‌্যবৃদ্ধির জন্য দায়ি বলে দাবি করা হচ্ছে। যদিও কেন্দ্রের দাবি এতে বিশেষ উদ্বেগের কারণ নেই। মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

বুধবার কেন্দ্রের(Central) যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, মে মাসের তুলনায় (৪.৩১ শতাংশ) জুন মাসে খুচরো পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৪.৮১ শতাংশ। যদিও সরকারের পূর্বাভাস ছিল, খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি হতে পারে ৪.৫৮ শতাংশ। সরকারের সেই পূর্বানুমানকেও ছাপিয়ে গিয়েছে বাস্তব পরিস্থিতি। মে মাসে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির হার ছিল ২.৯৬ শতাংশ। কিন্তু জুন মাসে সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৪.২৯ শতাংশে। ২০২২-এর জুনের তুলনায় চলতি বছরের জুন মাসে সবজির দাম বেড়েছে ১২ শতাংশ। গত বছরেও দেশের প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল আকাশছোঁয়া। চাল, ডাল, ভোজ্য তেল কিনতে গিয়ে মানুষকে কার্যত চোখের জলে-নাকের জলে হতে হয়েছিল। এবারও সেই একই অবস্থা।

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...