Saturday, April 4, 2026

হার মানতে না পেরে একাধিক জায়গায় অ.শান্তি বিরোধীদের! কোচবিহারে ম.র্মান্তিক পরিণতি ২ জনের  

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) ফলাফল ঘোষণার পর থেকেই ফের বিরোধীদের দাপাদাপিতে উত্তপ্ত রাজ্য। নির্বাচনে হারের যন্ত্রণা সহ্য করতে না পেরেই রাজ্যের একাধিক প্রান্তে অশান্তির অভিযোগ বিরোধীদের। বৃহস্পতিবার কোচবিহারে (Coochbehar) নির্বাচন পরবর্তী সন্ত্রাসের প্রাণ গেল আরও ২ জনের। পুলিশ সূত্রে খবর, জয়ন্ত বর্মন ও লতিফ মিঞা নামে আরও ২ জনের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তবে ঘটনায় বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলাজুড়ে অব্যাহত জেলা জুড়ে।

পুলিশ সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনের দিন বিকেলে মধ্য শীতলকুচি গ্রামের একটি বুথে বোমাবাজিতে জখম হন তৃণমুল কর্মী (TMC) লতিফ মিঞা। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ার পর মারা যান তিনি। অন্যদিকে, গত সোমবার অর্থাৎ নির্বাচনের আগেরদিন কোচবিহারের তুফানগঞ্জের শালবাড়িতে জখম হন ৩ বিজেপি কর্মী। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার জয়ন্ত বর্মনের কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়। ইতিমধ্যে ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ।

এছাড়া উত্তপ্ত হয়ে ওঠে মালদহের পুকুরিয়ার মহারাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকাও। এলাকার বেশকিছু বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ভোটের ফল ঘোষণার পরেই সেখানে বেঁধে যায় গোলমাল। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ পিকেট। এই ঘটনায় কংগ্রেসের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুকুরিয়া থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, ওই বুথে কংগ্রেস প্রার্থী জয়ী হন। তারপরই তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর চালান হয়েছে। পুলিশ উভয় পক্ষের মোট ৯ জনকে গ্রেফতার করেছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীও। কংগ্রেস নেতা তথা এলাকার জয়ী গ্রাম পঞ্চায়েতের প্রার্থী, শেখ ওয়াজুলের বিরুদ্ধে নির্বাচনের আগে থেকেই এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে আসছিল তৃণমূল।

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...