Friday, April 3, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দিনই চালকের আসনে টিম ইন্ডিয়া, সৌজন্যে অশ্বিন-জাদেজা

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। প্রথম টেস্টের প্রথম ইনিংসের প্রথম দিনেই চালকের আসনে ভারতীয় দল। সৌজন্যে টিম ইন্ডিয়ার বোলারদের দাপট। রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের বোলিং-এর দাপটে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ মাত্র ১৫০ রানে। অশ্বিন একাই নেন ৫ উইকেট। জাদেজা নেন তিন উইকেট। জবাবে ব‍্যাট করতে নেমে ৮০ রান ভারতের। ক্রিজে রয়েছেন অভিষেক হওয়া যশস্বী জসওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা। ৭০ পিছিয়ে টিম ইন্ডিয়া।

ম‍্যাচে টসে জিতে প্রথম ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। ক‍্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ রান করেন অ্যালিক অ্যাথানেজ। ৪৭ রান করেন তিনি। ব্রেথওয়েট করেন ২০ রান। তেজনারায়ণ করেন ১২ রান। ভারতের পাঁচ উইকেট নেন অশ্বিন। তিন উইকেট নেন জাদেজা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে দুরন্ত শুরু করেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জসওয়াল। ম‍্যাচে রোহিতের সঙ্গে ওপেনিং-এ নামেন অভিষেক হওয়া যশস্বী। ৪০ রানে অপরাজিত তিনি। ৩০ রানে অপরাজিত রোহিত।

আরও পড়ুন:উইম্বলডনের দ্বিতীয় বাছাই ১৩ বছরের ভারতীয় বিহান রেড্ডি!

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...