Saturday, April 4, 2026

কেয়ারটেকার সরকারের হাতেই পাকিস্তানের দায়িত্ব,ঘোষণা শাহবাজ শরিফের

Date:

Share post:

কেয়ারটেকার সরকারের হাতেই পাকিস্তানের দায়িত্ব তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।শুক্রবার তিনি বলেন, অগস্ট মাসেই দেশ চালানোর ভার দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে। ২০১৮ তে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। তবে গত বছর এপ্রিল মাসে ইমরানকে সরিয়ে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ।জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ইমরান খান দেশকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। সেই ধ্বংসস্তূপ থেকে মাত্র ১৫ মাসের মধ্যেই পাকিস্তানকে টেনে বের করতে পেরেছি আমরা।

প্রসঙ্গত,পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের আগে সরকার ভেঙে দিতে হয়। কিছুদিনের জন্য দেশ চালানোর ভার নেয় কেয়ারটেকার সরকার। নির্বাচনে লড়ার জন্য কোনও দলই যেন বেশি সুবিধা না পায়, তা নিশ্চিত করতেই এমন নিয়ম। আগামী ১৪ অগস্ট বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে।সব ঠিকঠাক থাকলে অক্টোবর মাসে নির্বাচন হতে পারে পাকিস্তানে।এখন দেখার যে সেই নির্বাচনে ইমরান খানের দল আদৌ কোনও দাগ কাটতে পারে কিনা।

 

 

 

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...