Tuesday, March 24, 2026

এক কোমর জলে সুপারস্টার, বন্যায় বিপ.র্যস্ত পাঞ্জাবে মানবিকতার বার্তা বলিউড অভিনেতার! 

Date:

Share post:

সেলিব্রেটি মানেই তিনি নাকি সাধারণে ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সলমন খানের (Salman Khan)সহ অভিনেতা গ্যাভি চাহাল (Gavie Chahal) এই কথাকে ভুল প্রমাণ করে মানবিকতার অনন্য নজির তৈরি করলেন পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার এলাকায় । বন্যায় ভেসে গেছে ঘরবাড়ি, নেই প্রয়োজনীয় খাবার , বিপর্যস্ত জনজীবন। এই সময় শুটিং করতে গিয়ে মানব সেবায় মগ্ন হলেন বলিউডের ‘ক্যাপ্টেন আব্রার’।

প্রাকৃতিক দুর্যোগের কারণে শুটিং স্থগিত হয়ে যাওয়ায় হোটেলে বসেই বন্যা বিধ্বস্ত এলাকার ভিডিও দেখেছিলেন। এরপর আর সময় নষ্ট করেননি।কোমর পর্যন্ত জল তোয়াক্কা না করেই সেখানেই লাইফ জ্যাকেট পরে মানষের পাশে দাঁড়ালেন বলি অভিনেতা গ্যাভি চাহাল। বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষকে জল, খাবার বিতরণ করছেন তিনি, এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। এই ঘটনায় অনেকেই সোনু সুদকে মনে করছেন। পাঞ্জাবের একাধিক শহর ও গ্রামাঞ্চলে বন্যার ভিডিও দেখে কাতর হয়ে ওঠেন চাহাল। বন্ধুবান্ধবদের ফোন করে যতটা সম্ভব সাহায্য জোগাড়ের চেষ্টা করেন। প্রয়োজনীয় জিনিস নিয়ে শুধু যে জলমগ্ন এলাকায় পৌঁছে গেলেন তেমনটাই নয় নিজের হাতে সবটা বিতরণ করলেন।

এখানেই নিজের দায়িত্ব শেষ করেননি, কোনওরকম বিপদে পড়লে সেখানকার যে কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করে সাহায্য চাইতে পারেন বলেও, আশ্বাস দিয়েছেন সলমনের সহ-অভিনেতা। খালসাএড ইন্ডিয়া ও খালসা এড নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে গ্যাভি বলেন ‘এরাঁ সবসময় মানুষের সেবা করতে এগিয়ে এসেছে। এলাকার যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন! আসুন মানবতার সেবা করি ওয়াহেগুরু।’

 

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...