Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৪১ রানে জয় ভারতের। মাত্র তিন দিনেই শেষ প্রথম টেস্ট। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট অশ্বিনের। ম‍্যাচের সেরা যশস্বী জসওয়াল।

২) অবশেষে সব জল্পনার অবসান। পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্ট-এ সই করলেন সাহাল আব্দুল সামাদ। এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। বাগানে সই করে উচ্ছ্বসিত সাহাল।

৩) মোহনবাগান ছাড়লেন প্রীতম কোটাল। সরকারিভাবে একথা জানিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং প্রীতম নিজেই। গত মরশুমে প্রীতমের অধিনায়কত্বেই আইএসএল চ‍্যাম্পিয়ন হয় মোহনবাগান।

৪) এশিয়ান গেমসের ট্রায়াল যেন সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে স্বচ্ছতার সঙ্গে হয়, এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে চিঠি দিলেন কমনওয়েলথ গেমস এবং এশিয়ান চ‍্যাম্পিয়নশিপে পদক জয়ী কয়েকজন মহিলা কুস্তিগির।

৫) ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাটকে নোটিশ পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)। বিনেশের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম মানেননি তিনি। নিয়ম মেনে নাডাকে তিনি নিজের ব্যাপারে সব তথ্য জানাননি। সেই কারণেই বিনেশকে নোটিশ পাঠাল নাডা।

আরও পড়ুন:মায়ামিতে পৌঁছে শপিংমলে মেসি, ইন্টার মায়ামির অনুষ্ঠানে বিশেষ অতিথি শাকিরা

 

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...