Tuesday, June 23, 2026

উত্তরাখণ্ডে দুর্যোগের জেরে ধ.স: অবরুদ্ধ যমুনোত্রী জাতীয় সড়ক, বিপ.র্যস্ত বদ্রীনাথ জাতীয় সড়কও

Date:

Share post:

লাগাতার বৃষ্টি ও ধসের কারণে বিপর্যস্ত উত্তরাখণ্ড (Uttarakhand)। তার মধ্যে নতুন করে ধস নেমে উত্তরাখণ্ডে যমুনোত্রী জাতীয় সড়ক। শনিবার সকালে গাড়ওয়ালের পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে রাস্তায় পাথর ভেঙে পড়ে। এর জেরে যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। আটকে পড়েছে বহু গাড়ি। রাস্তায় সার দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একই চিত্র বদ্রীনাথ জাতীয় সড়কে। দুর্যোগের হরিদ্বারে সাত বছরের এক শিশু-সহ তিনজনের মৃত্যুর খবর মিলেছে।

গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত উত্তরাখণ্ড। শনিবার সকালে ধসের জেরে বিভিন্ন অংশে ধ্বংসস্তূপ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। গাড়ওয়ালের পাউরি তেহসিলে চামি গ্রামের কাছে রাস্তায় পাথর ভেঙে পড়ে রাস্তা বন্ধ। বদ্রীনাথ জাতয় সড়কে পাগল নালার কাছে ধসের কারণে যান চলাচল বন্ধ। ধ্বংসস্তূপ সরাতে ঘটনাস্থলের পৌঁছেছে উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ রাস্তায় লম্বা গাড়ির সারি নজরে পড়ে।

কয়েক দিনের ভারী বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন এলাকায় জল জমেছে। হরিদ্বারের ৫১১টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। হরিদ্বার, লাকসার, রুরকি, ভগবানপুরের গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে। হরিদ্বারে প্লাবিত এলাকায় মোতায়েন রয়েছে সেনা।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...