Saturday, March 28, 2026

কানওয়ার যাত্রায় গিয়ে বিদ্যুৎস্পৃ.ষ্ট হয়ে মৃ.ত্যু ৫ পুণ্যার্থীর! প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষো.ভ গ্রামবাসীদের

Date:

Share post:

উত্তরপ্রদেশের কানওয়ার যাত্রায় গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল পাঁচ পুণ্যার্থীর।গাড়িতে যাওয়ার পথে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। ঘটনাস্থলেই একজন পুণ্যার্থীর মৃত্যু হয়। পরে আরও চারজনের মৃত্যুর খবর মেলে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আরও ৪২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃরাজু ঝা খু.নে চার্জশিট পেশ সিটের!

শনিবার রাত আটটা নাগাদ হরিদ্বার থেকে গঙ্গাজল নিয়ে ফিরছিলেন একদল পুণ্যার্থী। কানওয়ার যাত্রা সেরেই গ্রামে ঢোকার পথে বিপত্তি। বিপজ্জনকভাবে ঝুলতে থাকা বিদ্যুতের একটি খোলা তারে আটকে যায় তাঁদের গাড়ি। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে গিয়ে ঘটে বিপত্তি।একসঙ্গে প্রায় ৪০ জন পুণ্যার্থী আহত হন।

স্থানীয়রা এই ঘটনা দেখেই কোনওমতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও তিনজনের। বাকিরা এখনও চিকিৎসাধীন।
এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষাভ দেখান। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতেই এমন বড় দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি গ্রামবাসীদের। দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘক্ষণ অনড় থাকেন তাঁরা।

Related articles

ধসপ্রবণ রানিগঞ্জে ৭০০ কোটির ফ্ল্যাট: শিল্পে কেন্দ্র-রাজ্য তুলনার খতিয়ান মমতার

কয়লাখনি এলাকায় খনির দায়িত্ব কেন্দ্রের সরকারের। অথচ সেখানে বসবাসকারী মানুষের দায়িত্ব তারা নেয় না। ফলে রানিগঞ্জ এলাকায় একের...

আমলা বদলে বাংলায় বেনামী টাকা ঢোকানোর ছক! কমিশন-বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার করছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee)। শনিবার,...

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...