Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কলকাতা লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় মহমেডান স্পোর্টিং ক্লাব। নিজেদের ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে হারাল ১-০ গোলে। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড।

২) উইম্বলডন মহিলা সিঙ্গলসে চ‍্যাম্পিয়ন মার্কেটা ভন্দ্রোউসোভা। ফাইনালে তিনি হারালেন তুরস্কের ওন্স জাবেউড়কে। ম‍্যাচের ফলাফল ৬-৪,৬-৪। আর এই জয়ের ফলে শনিবার উইম্বলডনের সেন্টার কোর্টে রচিত হল ইতিহাস।

৩) ‘মোহনবাগানরত্ন ২০২৩’ পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। ছিল মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির সভা। সেখানেই ঠিক হয় এবার মোহনবাগানরত্ন পাচ্ছেন গৌতম সরকার।

৪) ভারতীয় দলে ফিরলেন রিঙ্কু সিং। শুক্রবার এশিয়ান গেমসের জন্য ভারতের ছেলে এবং  মেয়েদের ক্রিকেট দল ঘোষণা করে বিসিসিআই। ছেলেদের দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড।

৫) প্রাঞ্জল বন্দ‍্যোপাধ‍্যায়ের মুকুটে নয়া পালক।এশিয়ার ৩ সেরা রেফারিদের মধ্যে জায়গা করে নিলেন বাংলার এই রেফারি। শুধু তাই নয়, সব কিছু ঠিক থাকলে এই বছরেই চ্যাম্পিয়ন্স লিগে খেলানোর ছাড়পত্র পেতে পারেন তিনি।

আরও পড়ুন:ডেভিডের গোলে ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে হারাল মহামেডান

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...