Tuesday, June 23, 2026

৪৮-এ অনস্ক্রিন চুমু খেলেন কাজল, বাংলার হিরোর জন্য পলিসি ব্রেক!

Date:

Share post:

বলিউডের রোম্যান্স কিং শাহরুখের (Shahrukh Khan) সঙ্গে চুটিয়ে অভিনয় সফরেও একবারও ঠোঁটে ঠোঁট স্পর্শ করেননি। কিন্তু ২০২৩- সালে এসেই পলিসি ব্রেক করলেন অজয়-ঘরনী। তিরিশ বছরের ক্যারিয়ারে এই প্রথম অনস্ক্রিন চুমু খেলেন কাজল (Kajol)। তাও আবার বিপরীতে বঙ্গ অভিনেতা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। নতুন ওয়েব সিরিজ ‘ দ্য ট্রায়াল’ (The Trial)মুক্তি পেতেই সমালোচনার ঝড়। সিরিজে আরেক অভিনেতা অ্যালি খানের (Ally Khan)সঙ্গেও ‘কিসিং সিন’ রয়েছে অভিনেত্রীর। তা নিয়েই দ্বিধা বিভক্ত কাজল অনুগামীরা।

বলিউডের দক্ষ অভিনেত্রী কাজল। শাহরুখ খানের সঙ্গে একের পর এক রোম্যান্টিক ছবিতে অভিনয় করে বলিউডে আলাদা ইমেজ গড়েছেন। পাশাপাশি নেগেটিভ চরিত্রেও দক্ষতা প্রমাণ করেছেন। কিন্তু সেভাবে চুম্বন দৃশ্যে কখনই স্বচ্ছন্দ্য দেখায়নি তাঁকে। তবে ‘চুমু খাওয়া’ যে এই প্রথম এমনটা নয়। ১৯৯৪ সালের আগেও কিন্তু অনস্ক্রিন দু বার চুমু খেয়েছেন তিনি। তাঁর ডেবিউ ছবি ছিল ‘বেখুদি’। ওই ছবিতে তাঁর বিপরীতে দেখা গেছিল অভিনেতা কমল সাদনাহকে। ছবিতে তাঁর ও কাজলের চুম্বন নিয়ে চর্চা চলে আজও। ১৯৯৪ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘ইয়ে দিললাগি’-তে একটা চুমুর সিন ছিল বটে। কিন্তু তারপর আর নয়। প্রায় ৩০ বছর ধরে ‘ নো কিসিং’ পলিসি নিয়েই ছিলেন বলিউডের ‘সিমরন’। কিন্তু ওয়েব সিরিজে ছক ভাঙলেন নায়িকা। ‘লাস্ট স্টোরিজ ২’-এ কুমুদ মিশ্রর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। এবার নিজের প্রথম ওয়েব সিরিজের জন্যই অনস্ক্রিন চুমু খেলেন কাজল। ভাইরাল হয়েছে কাজল-যিশু ও কাজল-অ্যালির উষ্ণ চুম্বনের দৃশ্যগুলি। এরপরই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে। কাজলের বয়সকে হাতিয়ার করে একদল করছেন প্রশংসা, অন্যদিকে আরও এক দল করছেন সমালোচনা। তবে সিরিজে কাজলের অভিনয় নিয়ে কারোর কোনও প্রশ্ন নেই।

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...