Thursday, March 12, 2026

অভিষেকের হয়ে ব্যাট ধরে বিকাশকে “অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা” স্মরণ করালেন কুণাল

Date:

Share post:

সাম্প্রতিক কিছু ঘটনায় বিচারব্যবস্থার একাংশের প্রতি চরম অভিমান প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হাইকোর্টের (Calcutta High Court) এক বিচারপতির নাম নিয়ে সরাসরি বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুলেছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) নাম উচ্চারণ করে অভিষেক বলেছিলেন, “হাইকোর্টের জাস্টিস, রাজাশেখর মান্থার জাজমেন্ট… এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামিদিনে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া যাবে না। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে বিজেপির গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছে।” এবার এই মন্তব্যের প্রেক্ষিতে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশ জানালেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)।

আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি। সোমবার মামলাকারী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে অভিযোগপত্র হলফনামা আকারে দাখিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে ফের বসবে বৃহত্তর বেঞ্চ। সেখানে এই হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

এদিন ফের অভিষেকের হয়ে ব্যাট ধরলেন তৃণমূলের রাজ্য সাধারণ তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “আবারও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও আদালত অবমাননা করেননি। তিনি একটি গভীর আক্ষেপের কথা বলেছেন। বিজেপি রাজনৈতিক ভাবে লড়তে না পেরে তাঁকে এবং তৃণমূলের নেতা-নেত্রীদের এজেন্সি দিয়ে হয়রানি করছে। অন্যদিকে, সুরক্ষা কবচ পেয়ে বিজেপির গুন্ডারা আরও বেশি বেপরোয়া হয়ে সন্ত্রাস করছে। সুরক্ষা কবচের পর সুরক্ষা কবচ নিয়ে একটি আক্ষেপ প্রকাশ করেছেন অভিষেক, এর সঙ্গে আদালত অবমাননার কোনও সম্পর্ক নেই। অভিষেক এবং তৃণমূল আদালতকে সম্মান করে।”

এরপরই বিকাশরঞ্জন ভট্টাচার্যকে খোঁচা মেরে কুণাল বলেন, “বিকাশরঞ্জন ভট্টাচার্য পিটিশন জমা দেবেন শুনছি। বিকাশবাবু যেন তাঁর হলফনামাতে লিখে দেন, তিনি যে দলের নেতা সেই দল অর্থাৎ সিপিএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বলেছিলেন অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা। হলফনামাতে নিজেদের সেই সিপিএম পরিচয়টা যেন উজ্জ্বল করেন।”

 

 

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...