Friday, April 3, 2026

বড় সাফল্য ভারতীয় সেনার! গু*লির লড়াইয়ে খ.তম চার জ.ঙ্গি

Date:

Share post:

উপত্যকা ফের বড় সাফল্য ভারতীয় সেনার! রাতভর গুলির লড়াইয়ে চার জঙ্গিকে খতম করল সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুঞ্চের সিন্ধারা এলাকায় তল্লাশি অভিযানে যায় যৌথবাহিনী।সেখানেই চার জঙ্গিকে এনকাউন্টার করা হয়। আরও কোনও জঙ্গি ত্মগোপন করে আছে কিনা তা দেখতে মঙ্গলবার সকাল থেকেই চলছে তল্লাশি।

আরও পড়ুন:বেঙ্গালুরু পৌঁছালেন শরদ পাওয়ার, বিরোধী বৈঠকের আগে নীতীশ বিরোধী পোস্টার

রাতের অন্ধকারে জঙ্গিদে খুঁজে বার করার জন্য আধুনিক প্রযুক্তিসম্পন্ন নজরদারি ক্যামেরা, ড্রোন নিয়ে যাওয়া হয়েছিল। সিন্ধারা এলাকা যৌথবাহিনী ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় তাদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করেন।একাধিক দিক থেকে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। তাঁদের চিহ্নিত করতে নজরদারি ক্যামেরার পাশাপাশি ড্রোনের সাহায্য নেওয়া হয়। তার পর খুঁজে খুঁজে এক এক করে চার জঙ্গিকে খতম করা হয়েছে। এই দলে আর কোনও জঙ্গি ছিল কি না, তা খুঁজে দেখছে যৌথবাহিনী। সোমবার রাতভর গুলির লড়াই এবং মঙ্গলবার সকালেও জঙ্গিদের খোঁজে সিন্ধারা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা।


সেনা সূত্রে খবর, জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিলেন বলে মনে করা হচ্ছে। তবে নিহত জঙ্গিদের এখনও শনাক্ত করা যায়নি বলে এক সেনা আধিকারিক জানিয়েছেন। জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিংহ জানিয়েছেন, এই গুলির লড়াই সুরানকোট জেলার সিন্ধারায় হয়েছে। এই অভিযানে ড্রোন ব্যবহার করে জঙ্গিদের খুঁজে খুঁজে মারা হয়েছে।

Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...