Saturday, April 4, 2026

ভোপালে সোনিয়া-রাহুলের বিমানের জরুরি অবতরণ, কারণ কী

Date:

Share post:

বেঙ্গালুরুতে বিরোধী জোটের মেগা বৈঠক ফলপ্রসূ- এক বাক্যে মানছে সব জোট সঙ্গীরাই। তবে বৈঠক শেষে ফেরার পথে বড়সড় বিপদ এড়ালেন কংগ্রেস (Congress) নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার, বৈঠক সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন স্বপুত্র সোনিয়া। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মধ্যপ্রদেশের ভোপালে (Bhopal) বিমানের জরুরি অবতরণ (Emergency Landing) করাতে হয়। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় সোয়া নটা। ভোপাল বিমানবন্দরেই অপেক্ষা করেন মা-পুত্র। এরপর শোয়া দশটা নাগাদ ফের দিল্লির (Delhi) উদ্দেশে উড়ে যায় তাঁদের বিমান।

সূত্রের খবর, খারাপ আবহাওয়ার জেরে ভোপাল বিমানবন্দরে অবতরণের অনুমতি চান বিমানের পাইলট। অনুমতি পেয়ে জরুরি অবতরণ করে সোনিয়া-রাহুলের বিমান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আবহাওয়া পরিষ্কার হলে দিল্লি রওনা দেয় বিমান।

আরও পড়ুন- বিরোধীদের ধাঁচে এবার NDA-এর নতুন নামকরণ মোদির

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...