Monday, April 6, 2026

২৬/১১-এর ধাঁচে ফের হামলার ছক! মুম্বই পুলিশকে হুমকি বার্তা

Date:

Share post:

২৬/১১-এর ধাঁচে ফের হামলা চালানো হবে মুম্বইতে(Mumbai), এমনই হুমকি বার্তা পেয়ে নড়ে চড়ে বসলো মুম্বই পুলিশ(Police)। জানা গিয়েছে মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে এমনই হুমকি বার্তা দিয়েছে অজ্ঞাত পরিচয় কোন এক ব্যক্তি। শুধু তাই নয়, ওই হুমকি বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi ) ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও(Yogi Adityanath) নিশানা করা হয়েছে। এরপরই গোটা ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশ জানিয়েছে, ওরলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৯ (২) ধারায় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ওই ব্যক্তির হদিশ পেতে তৎপর হয়েছে পুলিশ। উল্লেখ্য, ২৬/১১ হামলার স্মৃতি স্মরণ করিয়ে মুম্বই পুলিশকে কয়েক দিন আগেও হুমকি বার্তা দেওয়া হয়েছিল। গত ১২ জুলাই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে ২৬/১১-এর মতো হামলা চালানোর হুমকি দেন বলে অভিযোগ। সম্প্রতি চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে বেআইনি ভাবে নেপাল হয়ে ভারতে এসেছেন পাকিস্তানের সীমা গুলাম হায়দর। তাঁকে তাঁর দেশে না ফেরালে ২৬/১১-এর মতো হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়। যদিও সেটি ভুয়ো ফোন বলে পরে দাবি করেছে মুম্বই পুলিশ। সেই ঘটনার ছয় দিনের মধ্যেই আবার একই হুমকি বার্তা পেল মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, ২০১১ সালের ২৬ নভেম্বর রাতে প্রথমে মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনে হামলা চালায় ইসমাইল খান ও আজমল কাসভ। তার পর একে একে কামা হাসপাতাল, লিওপল্ড ক্যাফে, তাজ হোটেল এবং ওবেরয় রিসর্টের সদর দফতর এবং নরিমান হাউসে হামলা চালানো হয়। দীর্ঘ ৬০ ঘণ্টা গুলি বিনিময়ের পর জঙ্গিদের নিকেশ করতে সক্ষম হয় পুলিশ। ২৭ নভেম্বর ভোরে আজমল কাসভকে জখম অবস্থায় গ্রেফতার করে পুলিশ। ৩০ নভেম্বর জেরায় অপরাধ কবুল করে সে। ২০১২ সালের ২১ নভেম্বর তার ফাঁসি হয়।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...