Tuesday, April 7, 2026

কবে মাঠে ফিরবেন বুমরাহ? স্বয়ং নিজেই দিলেন বড় ইঙ্গিত

Date:

Share post:

চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে যশপ্রীত বুমরাহ। খেলতে পারেননি ২০২২ টি-২০ বিশ্বকাপ। এমনকি খেলেননি বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালেও। কবে ফিরবেন বুমরাহ? সেই অপেক্ষায় রয়েছেন বুমরাহ-র অনুরাগীরা। সামনে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের আসর। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে সেই হাইভোল্টেজ টুর্নামেন্টে বুমরাহকে ফেরাতে। সেই প্রস্তুতিতেই রয়েছে বুমরাহ নিজে। তাইতো কবে মাঠে ফিরবেন, সেই জানান আগাম নিজেই দিলেন বুমরাহ স্বয়ং নিজে। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই কথা।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বুমরাহ। বুমরাহ যে ভিডিওটি পোস্ট করেছেন, সেখানে একটি গান রয়েছে। যেই গানটি হল ‘কামিং হোম’। যার বাংলায় অর্থ, ‘ফিরছি আমি, বিশ্বকে বলে দাও আমি ফিরছি।’ আর এতেই ক্রিকেট অনুরাগীরা মনে করছেন খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন বুমরাহ। জানা যাচ্ছে, বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হতে পারে বুমরাহকে।

 

View this post on Instagram

 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

গত মার্চে অস্ত্রোপচার হয় বুমরাহর। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব হয়েছে তাঁর। সেখানে ভিভিএস লক্ষ্মণের উপস্থিতিতে রিহ্যাব হয় বুমরাহর। জানা যাচ্ছে, সুস্থ হয়ে এখন তিনি পূর্ণশক্তিতে প্রতি দিন ৮-১০ ওভার বল করছেন।

আরও পড়ুন:বিশ্বকাপে ভারতীয় দলে যশস্বীকে দেখতে চান সৌরভ

 

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...