Monday, April 6, 2026

ভাঙড়ে গু.লিবিদ্ধ তৃণমূল প্রার্থী, কাঠগড়ায় আইএসএফ

Date:

Share post:

ভাঙড়ে ভোট পরবর্তী অশান্তি অব্যাহত। গতকাল, মঙ্গলবার রাতে ভাঙড়ে ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের প্রার্থী হাতেম মোল্লা। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন হাতেম মোল্লা। যদিও তিনি ভোটে হেরে যান।

জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে হাতেম মোল্লাকে লক্ষ্য করে গুলি চলানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জখম হাতেম মোল্লাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার হাসপাতালে।

হাতেম মোল্লার মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাশীপুর থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পেছনে রয়েছে আইএসএফ। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...