Thursday, April 9, 2026

Ind v/s Pak: আর কিছুক্ষণেই শুরু ভারত-পাক মহারণ, বাড়ছে উন্মাদনা!

Date:

Share post:

সীমান্তের আঁচ ক্রিকেট মাঠে না পড়লেও, ভারত পাক ম্যাচ (Ind v/s Pak) মানেই দু’দেশের সমর্থকদের কাছে প্রেস্টিজ ফাইট। সেটা ৫০ ওভারের খেলা হোক বা টি-টোয়েন্টি ফরম্যাট, বিশ্বকাপ (World Cup) হোক বা এশিয়া কাপ- টিম ইন্ডিয়ার (Team India) সঙ্গে পাকিস্তানের (Pakistan) হাড্ডাহাড্ডি লড়াই উন্মাদনা তৈরি করে ক্রিকেটপ্রেমীদের মনে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এশিয়া কাপের (Asia Cup) পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে। কিন্তু তার আগেই দুপুর দুটো থেকে শুরু ভারত পাক মহারণ (Ind v/s Pak)।

এমার্জিং এশিয়া কাপে আজ কলম্বোয় মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতে থাকায় দুই দলেরই সেমিফাইনালে যাওয়া নিশ্চিত। তবে আজ যে দল জিতবে সে আগে পৌঁছে যাবে সেমিফাইনালে। প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।নেপালের বিরুদ্ধে ব্যাটিংয়ে নজর কাড়েন আইপিএলের ১৬তম সংস্করণে সাড়া ফেলে দেওয়া সাই সুদর্শন(Sai Sudarshan)। অভিষেক শর্মাও(Abhishek Sharma) নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর, স্পিন বোলিং অলরাউন্ডার নিশান্ত সিন্ধু অনবদ্য পারফর্ম করে লাইমলাইটে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানকে হারাতে করতে গেলে একটা বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামতে হবে ভারতকে। সেক্ষেত্রে সুদর্শনের দিকে তাকিয়ে আছে টিম ইন্ডিয়া। যশ ধূলের নেতৃত্বেই ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। উঠতি তারকাদের এই সিরিজের মূল আকর্ষণ আজকের ভারত পাক ম্যাচ।

অন্যদিকে পাকিস্তানের কিপার-ব্যাটার মহম্মদ হ্যারিস, পেসার শাহনওয়াজ দাহানি, আর্শাদ ইকবাল, মহম্মদ ওয়াসিম বেশ পরিচিত মুখ।এমার্জিং এশিয়া কাপে প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। নেপালের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়েছিল তাঁরা। ফলে সেয়ানে সেয়ানে টক্কর দেখার অপেক্ষায় আজ ক্রিকেটপ্রেমীরা।

 

 

 

Related articles

বৃষ্টি দিয়ে শুরু বৃহস্পতির সকাল, দিনভর দুর্যোগের পূর্বাভাস 

লক্ষ্মীবারের সকালে মেঘলা আকাশে রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর। গত কয়েকদিন ধরেই রাজ্যে কালবৈশাখীর তাণ্ডব লক্ষ্য করা...

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...