Monday, April 13, 2026

নামের পরে তৈরি বিজেপি বিরোধী জোটের ট্যাগ লাইন

Date:

Share post:

নাম ঘোষণার পরের দিনই বিজেপি বিরোধী জোটের ট্যাগ লাইনও তৈরি। জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স – I.N.D.I.A.। আর ট্যাগ লাইন ‘জিতেগা ভারত’।

মঙ্গলবার, বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী ২৬টি দলের বৈঠকেই জোটের নাম ঘোষণা হয়- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- I.N.D.I.A। এই নামের রূপকার স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর প্রস্তাবিত নামেই সিলমোহর দেয় বেঙ্গালুরুর বিরোধী বৈঠক। নাম ঠিক হয়ে যাওয়ার পরের দিন তৈরি করে ফেলা হল ট্যাগ লাইন। মঙ্গলবাড়ী বৈঠক শেষে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, এবার একটি ট্যাগ লাইনও ঠিক করা হবে। সেইমতো ট্যাগলাইন দেওয়া হল ‘জিতেগা ভারত’।

২৩ জুনের পটনা বৈঠকের পরে গত মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ সোমবার, ঘরোয়া বৈঠকের পরেই জানানো হয়েছিল, এই জোটের একটি নাম চূড়ান্ত করা হবে। সেই নাম দেশের সামনে ঘোষণা করা হয় INDIA। নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। প্রথমে ‘ডেভেলপমেন্টাল’-এর জায়গায় ‘ডেমোক্রেটিক’ দেওয়ার প্রস্তাব হয়েছিল। কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন NDA জোটেও ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি রয়েছে। সেই কারণে ডেমোক্রেটিক-এর বদলে ডেভেলপমেন্টাল শব্দটিকেই বাছা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স নামেই শিলমোহর দিয়েছে জোট। INDIA নামকে অস্ত্র করেই এ দিন বৈঠক শেষে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। তিনি বলেন, এনডিএ কি পারবে ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে? INDIA জিতবে, দেশ জিতবে। এরপরে ট্যাগ লাইনেও সেই দেশ জেতার বার্তা।

Related articles

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...