Wednesday, April 1, 2026

পুরনিয়োগ মাম.লায় OMR শিটের সন্ধানে সিবিআই!

Date:

Share post:

পুরসভার চাকরিতে কোনও কারচুপি হয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এবার পুরনিয়োগ মামলায় OMR শিটের সন্ধান শুরু। সিবিআই এর তরফে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে (State’s Public Works and Urban Development Department) এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।

২০১৪ সালের পর থেকে পুরসভার নিয়োগ সংক্রান্ত পরীক্ষার OMR শিট আছে নাকি তা নষ্ট করে ফেলা হয়েছে সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা। এর আগে একযোগে রাজ্যের ১৪টি পুরসভায় অভিযান চালায় সিবিআই। প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।OMR শিট বিকৃতির সন্দেহ সেখান থেকেই জোরালো হয়। এর ভিত্তিতেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভার কর্তাদের নোটিস পাঠিয়ে তলব করার প্রস্তুতি শুরু হয়েছে বলে সিবিআই সূত্রের দাবি। চলতি সপ্তাহেই ওই সব পুরসভার কর্তাদের তলব করা হতে পারে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

 

 

 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...