Monday, April 6, 2026

মণিপুরের নার.কীয়-কাণ্ডে অবশেষ গ্রেফ.তার ১, এখনও অধরা মূল চ.ক্রী

Date:

Share post:

মণিপুরের নারকীয় ঘটনায় অবশেষ একজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। অগ্নিগর্ভ মণিপুরের (Manipur) এই ভাইরাল ভিডিও নিয়ে সারা দেশ তোলপাড় হয়। দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে! গণধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। এই নারকীয় ঘটনার Vedio ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। পুলিশের তরফে জানানো হয়েছে, ভাইরাল ওই ভিডিও দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে-র। কাংপোকপি জেলায় মণিপুরের দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ হয়। দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ের বলে সূত্রের খবর। বুধবার, ভাইরাল ভিডিও প্রসঙ্গে মণিপুর পুলিশের সুপার কে মেগাচন্দ্র সিংয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।

দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে ভিডিও ভাইরাল হতেই। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি ওঠে। এই ঘটনার পরে অবশেষে নীরবতা ভাঙেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, “এই ঘটনা সভ্য সমাজের লজ্জা।“ সরকারকে কড়া পদক্ষেপ করতে বলে সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি বলেন, “সরকার পদক্ষেপ না করলে আদালতই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবে।“ মণিপুর পুলিশের তরফে জানানো হয়, ওই ভাইরাল ভিডিওতে যাদের দেখা গিয়েছে, তাদের চিহ্নিতকরণ ও খোঁজার কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে ১২টি তদন্তকারী দল গঠন করা হয়। এরপরেই মণিপুরের থৌবাল জেলা থেকে ৩২ বছরের অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত খুইরম হেরাদাসকে খুঁজছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে।

এফআইআরে অনুযায়ী, ৪ মে এক কুকি পরিবারের ৫ সদস্য সংঘর্ষের কারণে বনে লুকিয়ে পড়েছিলেন। তাঁদের পুলিশ উদ্ধার করলেও তাদেরকে ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপর ৫৬ বছর বয়সী এক প্রৌঢ়কে খুন করা হয়। তারপর দুই মহিলাকে নগ্ন করিয়ে হাঁটানো হয়। তাঁদের গণধর্ষণও করা হয় বলে অভিযোগ। পরে কোনওরকমে পালিয়ে যান তাঁরা। এই ঘটনায় ২১ জুন অভিযোগ দায়ের করা হয়। এরদিন পরে ভিডিও ভাইরাল হওয়ার পরে চাপে পড়ে পুলিশ। অবশেষে একজনকে গ্রেফতার করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...