Friday, June 26, 2026

ভারী বৃষ্টিতে বিপর্য.স্ত মহারাষ্ট্র!ধসে আটকে বহু মানুষ

Date:

Share post:

রাজধানী দিল্লির পর প্রবল বৃষ্টিতে এবার বিপর্যস্ত বাণিজ্যনগরী। গত ৩৬ ঘণ্টা ধরে মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে দুর্বিসহ পরিস্থিতি। বুধবার রাতে ভারী বর্ষণের ফলে মহারাষ্ট্রের কঙ্কণ এলাকার রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে ধস নামে। এর জেরে এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। গ্রামে আটকে রয়েছে বহু পরিবার। বহু ফসলেরও ক্ষতি হয়েছে।স্বভাবতই মাথায় হাত কৃষকদের।

আরও পড়ুন:মণিপুরে ত্রাণশিবির পরিদর্শনের পাশাপাশি রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের

জানা গিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধস নামার ফলে গ্রামের প্রায় ৫০টি পরিবার আটকে রয়েছে। উদ্ধারকাজের জন্য তৎপর হয়ে উঠেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ২৫ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।


মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনাস্থলে যেতে পারেন বলে জানা গিয়েছে। দাদা ভুসে এবং উদয় সামন্তের মতো কয়েক জন মন্ত্রী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দু’টি দলের পাশাপাশি ঘটনাস্থলে রয়েছে চারটি অ্যাম্বুল্যান্সও। ধসে আটকে থাকা গ্রামবাসীদের উদ্ধারকাজ চলেছে জোরকদমে।

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...