Monday, April 6, 2026

আমার হৃদয় পু.ড়ে যাচ্ছে: ২১ জুলাইয়ের সভাস্থল পরিদর্শনে গিয়ে মণিপুর নিয়ে মন্তব্য মমতার

Date:

Share post:

রাত পোহালেই তৃণমূলের মেগা সমাবেশ। বৃহস্পতিবার, বিকেলে ধর্মতলার আগে সভাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে গিয়েই মণিপুর (Manipur) নারকীয় ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন তৃণমূল সভানেত্রী।

এদিন বিকেলে একুশের জুলাইয়ের মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে যান মমতা। রাস্তার ধারে মূল মঞ্চের নীচে চেয়ারে দলীয় নেতাদের সঙ্গে বসেন তৃণমূল সুপ্রিমো। ছিলেন সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, উদয়ন গুহ-সহ দলের প্রথম সারির অনেক নেতা-নেত্রী উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সায়নী ঘোষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় মমতাকে।
তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুরে আদিবাসী মহিলাদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদ করে মমতা বলেন, “এ কোন দেশ! যে দেশে মা-বোনের সম্মান নিয়ে খেলা হয়! আমার হৃদয় পুড়ে যাচ্ছে, হৃদয় কাঁদছে।“

এরপরেই বিজেপিকে নিশানা করেন তৃণমূল সভাপতি, “মহিলাদের সঙ্গে যা হচ্ছে, তা নিয়ে আপনারা কী বলবেন? এটা একটা লজ্জার বিষয়। মহিলা, দলিত, সংখ্যালঘু, তফসিলি জাতির মানুষদের উপর যে নৃশংসতা চলছে, তা বিরুদ্ধে ইন্ডিয়া লড়ছে।“

মণিপুর যাবেন মমতা? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, “আমাদের কথাবার্তা চলছে। যদি বাকি রাজনৈতিক দলগুলি রাজি হয়, তাহলে কয়েকজন মুখ্যমন্ত্রী মণিপুরে যেতে চাই। আমরা মণিপুরের সঙ্গে আছি। বাংলা তো আছেই, INDIA পাশে আছে।“

 

 

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...