Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৮৮ রান ভারতের। টিম ইন্ডিয়ার হয়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। ৮৭ রানে অপরাজিত কোহলি। ৩৬ রানে অপরাজিত জাদেজা।

২) বৃহস্পতিবার কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামে ভারতীয় দল। আর এই ম‍্যাচে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য মুকেশকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই।

৩) বৃহস্পতিবার অঞ্জন মিত্রের ৭৬ তম জন্মদিনে বিশেষ উদ‍্যোগ মোহনবাগান ক্লাবের। তাঁর অবদানকে চিরস্মরণীয় করে রাখতে সবুজ মেরুণ ক্লাবের তরফে নতুন মিডিয়া সেন্টারের নাম তাঁর নামে নামাঙ্কিত করা হল। উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার, কিংবদন্তি আইএম বিজয়ন।

৪) কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত ইস্টবেঙ্গল এফসির। এদিন কলকাতা লিগের ম‍্যাচে খিদিরপুরকে ২-০ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করেন তুহিন দাস এবং পরিবর্ত হিসেবে নামা শ‍্যামল বেসরা। এই জয়ের ফলে টানা দ্বিতীয় জয় তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।

৫) সবকিছু ঠিকঠাক থাকলে ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন হতে পারে আগামী ৭ আগস্ট। এমনটাই খবর সূত্র মারফত। ফেডারেশনের প্রধান ছিলেন ব্রিজভূষণ শরণ সিং। কিন্তু তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের ওপর যৌন হেনস্থার অভিযোগ করেন কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা।

আরও পড়ুন:অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার উদ্বোধন করলেন আইএম বিজয়ন, কলকাতায় এসে স্মৃতিতে ডুব প্রাক্তন ফুটবলারের

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...