Wednesday, June 3, 2026

আ.তঙ্কের মণিপুরে এবার বাঁশের বেড়ার মাথায় টাঙানো কা.টা মুন্ডু!

Date:

Share post:

অশান্তি-হিংসা থেকে কোনওভাবেই যেন রেহাই নেই মণিপুরের। সম্প্রতি, অগ্নিগর্ভ মণিপুরে নগ্ন করিয়ে দুই মহিলাকে হাঁটানোর খবরের লজ্জায় মুখ পুড়েছে গোটা দেশের। সেই রেশ কাটতে না কাটতেই এবার কুকি সম্প্রদায়ের এক ব্যক্তির কাটা মুণ্ড রাস্তায় পড়ে থাকতে দেখা গেল।

মণিপুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে মুণ্ডু কাটার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল উত্তর-পূর্বের এই রাজ্যের। কুকি সম্প্রদায়-ভুক্ত যে-ব্যক্তির কাটা মুণ্ড পাওয়া গিয়েছে, তাঁকে শনাক্তও করা গিয়েছে। তাঁর নাম ডেভিড থিক। বিষ্ণুপুর জেলার এক লোকালয়ে একটি বাড়ির বাঁশের বেড়ার মাথায় তাঁর মুণ্ড টাঙানো থাকতে দেখা যায়। যা নিয়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। জানা যায়, ২ জুলাইয়ের একটি সংঘর্ষের সময়ে তিনি নিহত হন। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মণিপুরে।

 

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...