Monday, March 30, 2026

মণিপুর ইস্যুতে দ্বিতীয় দিনেও উত্তাল সংসদ, মুলতুবি অধিবেশন

Date:

Share post:

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও মণিপুর(Manipur) ইস্যুতে বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সংসদ অধিবেশন। মণিপুর পরিস্থিতি নিয়ে মোদিকে জবাব দিতে হবে, এই দাবিতে সরব হন বিরোধীরা(Opposition)। যার জেরে সংসদের(Parliament) দুই কক্ষেই দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। যার জেরে শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায় অধিবেশন।

এদিন অধিবেশন শুরু হতেই একযোগে স্লোগান দেওয়া শুরু করেন কংগ্রেস(Congress), ডিএমকে(DMK) এবং বামপন্থী দলগুলি। বিরোধীরা স্লোগান দেওয়া শুরু করেন, প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে। মোদি সংসদে আসুন, মণিপুর নিয়ে জবাব দিন। তাঁদের নিরস্ত করার চেষ্টা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, এভাবে কোনও সমস্যার সমাধান হতে পারে না। শুধু আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। কিন্তু তাতেও থামেনি বিক্ষোভ ফলে প্রথমে ১২ টা পর্যন্ত এবং পরে দিনের মতো লোকসভা মূলতুবি করে দেওয়া হয়। একই ছবি দেখা গেল রাজ্যসভাতেও। যার জেরে প্রথমে ১২টা পর্যন্ত এবং পরে আড়াইটে পর্যন্ত রাজ্যসভার অধিবেশনও মুলতুবি করে দেওয়া হয়। তারপরও বিরোধীরা বিক্ষোভ দেখালে গোটা দিনের মতো অধিবেশন মুলতুবি হয়ে যায়।

উল্লেখ্য, অধিবেশন শুরুর আগেই সরকার পক্ষ দাবি করেছিল মণিপুর নিয়ে আলোচনায় তারা প্রস্তুত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার মণিপুর ইস্যুতে বিস্তারিত আলোচনায় রাজি নয় কেন্দ্র। সংক্ষেপে নামে নামে আলোচনা সারতে চাইছে। বিরোধীরা যেখানে রুল নম্বর ২৬৭ অনুযায়ী বিস্তারিত আলোচনা চাইছেন, সেখানে সরকার রুল নম্বর ১৭৬ অনুযায়ী সংক্ষেপে আলোচনায় রাজি কেন্দ্র। বিরোধীরা চাইছেন সংসদে এসে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। কিন্তু এত বড় ইস্যুতেও মোদি সংসদে বলতে রাজি নন।

Related articles

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...

হোর্ডিং ভেঙে গুন্ডামি বিজেপির! পথে নেমে প্রতিবাদ কুণালের 

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে বিরোধীদের প্রচারে বাধা। রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুন্ডামি। বেলেঘাটার তৃণমূল প্রার্থী...