Monday, February 23, 2026

বড় বি.পত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস পড়ে মৃ.ত্যু একজনের, জ.খম ৫১ জন

Date:

Share post:

বড় বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে বাস পড়লো নয়ানজুলিতে। ঘটনায় আহত প্রায় ৫০ জনেরও বেশি। মৃত্যু হয়েছে একজনের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিকাশ টুডু (২৮)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কৃষ্ণপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস। প্রায় ৫১ জনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, দ্রুত গতিতে ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে নয়নজুলিতে পড়ে যায়। বাসটি ফিরছিল পুরুলিয়া জেলার বান্দোয়ান এলাকায়। ঘটনার পরেই হাসপাতালে হাজির হন অতিরিক্ত পুলিশ সুপার সহ কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকেরা। অন্যদিকে জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দিনেন রায় সহ অন্যান্যরা এসে তদারকি শুরু করেন। ঘটনাস্থলে যান মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় আসেন হাসপাতালে।

আরও পড়ুন- আ.তঙ্কের মণিপুরে এবার বাঁশের বেড়ার মাথায় টাঙানো কা.টা মুন্ডু!

 

spot_img

Related articles

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...