Saturday, June 20, 2026

পরিচালকের আঁতলামিতে বিরক্ত ঋদ্ধি, দেব-জিৎকে কী বলছেন অভিনেতা?

Date:

Share post:

সিনেমা মানেই বিনোদন। কিন্তু সত্যি কি আগেকার দিনের সিনেমার জনপ্রিয়তার কাছে ‘আঁতেল ইন্ডি’ সিনেমা ব্যাকফুটে? দর্শকদের কাছে কোন ছবির জনপ্রিয়তা বেশি? এক সময় উত্তম সুচিত্রার (Uttam Suchitra) জমজমাট প্রেমের রসায়নের চাহিদা আজ বদলেছে রিয়ালিস্টিক সিনেমায়। দর্শক আজ নতুন কিছু চায়, কিন্তু পরিচালকরা (Directors) সেই সুযোগ দিচ্ছেন না অভিনেতাদের। এমনই অভিযোগ কৌশিক সেনের ছেলে ঋদ্ধির (Riddhi Sen)। নিজের কথার সপক্ষে দেব এবং জিৎকে (Dev and Jeet) টেনে এনেছেন তিনি। নাম না করেই ভাল অভিনয়, খারাপ অভিনয় এবং নো অ্যাক্টিং নিয়ে পরিচালকদের বিরুদ্ধে সরব হলেন ঋদ্ধি (Riddhi Sen)।

নতুনত্বের খোঁজ না করে একতরফা ছবি বানানো নিয়েই আপত্তি তুলেছেন অভিনেতা । তিনি সমাজমাধ্যমের পোস্টে লেখেন, “না আছে কোনও নতুনত্ব না আছে ভাল করে অনুকরণ কিংবা টোকার দক্ষতা। আছে শুধু নিজেদের জীবনযাপনের প্যানপ্যান মার্কা ফ্রাস্ট্রেশন, আমি সবই জানি ভাব তাঁদের।” এইটুকুতেই পরিষ্কার যে তিনি কোন কোন পরিচালকের দিকে আঙুল তুলেছেন। ঋদ্ধি জানিয়েছেন, এইরকম ধরণের পরিচালকের সঙ্গে কাজ করতে গিয়ে অভিনেতাদের নিজস্ব সত্ত্বা থাকে না। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতার মতে, ন্যাচারাল অভিনয় বলে আদৌ কিছু হয় না। ঋদ্ধি দাবি করেছেন, ভাল কিংবা খারাপ অভিনয় হয়। এর বেশি কিছু হয় না। বড়পর্দায় অভিনয় করার সঙ্গে সঙ্গে থিয়েটারের মঞ্চেও বেশ দাপট রয়েছে ঋদ্ধি সেনের। সেভাবে কমার্শিয়াল ছবিতে তাঁকে দেখা যায় না। কিন্তু দেব- জিতের মতো কমার্শিয়াল অভিনেতাদের দিকে আঙুল তোলেননি অভিনেতা। দৃপ্ত ভাবে জানিয়েছেন, আর যাই হোক, ওরা নো অ্যাক্টিংয়ের ভন্ডামি করে না। বরং সমালোচনা গায়ে মেখে নেন।

অনেকেই অভিনেতার এই মন্তব্যের পর মনে করছেন টলিউডের এক বিশেষ অংশকে টার্গেট করছেন ঋদ্ধি। সিনেমার পাশাপাশি থিয়েটারেও তাঁর দক্ষতা প্রমাণিত। এছাড়া নানা সামাজিক ইস্যুতেও তিনি সরব হন।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...