Tuesday, June 23, 2026

“মুখোমুখি জেরায় অংশ নিন”, সারদাকাণ্ডে শুভেন্দুকে ফের খোলা চ্যালেঞ্জ কুণালের

Date:

Share post:

সারদা কেলেঙ্কারি মামলায় ফের রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপর চাপ বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দুকে ফের প্রকাশ্যে চ্যালেঞ্জ (Challenge) ছুড়লেন কুণাল। সম্প্রতি, সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠিকে কেন্দ্র করে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে বার বার সরব হতে দেখা গিয়েছে কুণালকে। ফের নিজের টুইটার হ্যান্ডল থেকে উদ্দেশে লিখলেন, “আসুন তদন্তে সহযোগিতার স্বার্থে মুখোমুখি জেরায় অংশ নিই!”

এদিন টুইটে কুণাল লেখেন, “সারদা কাণ্ডে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমি ইতিমধ্যে কয়েকটি চিঠি জমা দিয়েছি। এবং শুভেন্দুর চিঠির নাটকের প্রতিক্রিয়া জানিয়ে, এটা তাঁর কাছে আমার খোলা চ্যালেঞ্জ, আসুন তদন্তে সহযোগিতার স্বার্থে মুখোমুখি জিজ্ঞাসাবাদে অংশ নিই!”

প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত শুভেন্দু অধিকারী। সম্প্রতি প্রেসিডেন্সি জেল থেকে পিজিনার্স পিটিশনে সংশ্লিষ্ট আদালতকে সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দুর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নগদে ও ড্রাফটে নেওয়ার অভিযোগ করেছেন। সেই চিঠি নিয়ে তদন্ত চলছে। অথচ এরই মধ্যে শুভেন্দু আবার সিবিআইকে মামলার তদন্তে গতি এনে “কিংপিন”কে গ্রেফতারের করার দাবি তোলেন। অভিযোগ করেন, ওই চিটফান্ড কেলেঙ্কারিতে যুক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য, ২০২০ সালের পয়লা ডিসেম্বর জেলে বসে মুখ্যমন্ত্রীকে যে চিঠি সুদীপ্ত সেন লিখেছিলেন, সেই চিঠি মামলা নিয়েই শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন কুণাল। সিবিআইকেও চিঠি লিখেছেন। নিজের টুইটে সেই চিঠির প্রতিলিপিও তুলে ধরেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। রাজ্য পুলিশ সেই মামলার তদন্তও করছে। এখন দেখার কুণালের চ্যালেঞ্জ শুভেন্দু গ্রহণ করেন কিনা!

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...