Monday, April 6, 2026

ডবল ইঞ্জিন মণিপুরের ব্যর্থতা ঢাকতে বাংলা নিয়ে মিথ্যাচার: বিজেপিকে তোপ সায়নীর

Date:

Share post:

গত ৩ মাস ধরে মণিপুর জ্বলছে, অথচ হিংসা থামাতে কোন উদ্যোগ না নিয়ে বিজেপি নেতারা ব্যস্ত ভুয়ো খবর তুলে ধরে বাংলার বদনামে। সম্প্রতি পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগ তুলে দেখা গিয়েছে বিজেপি সাংসদ লোকেটের চোখে। এই প্রসঙ্গ তুলেই এবার ডবল ইঞ্জিনের মণিপুর নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। জানালেন, “নিজেদের ব্যর্থতা আড়াল করতে মরিয়া হয়ে বাংলা নিয়ে ভুয়ো খবর প্রচার করছে বিজেপির নেতা মন্ত্রীরা।”

এদিন টুইটারে তো দেগে সায়নী লেখেন, “বিজেপি ও এর মন্ত্রীরা মনে হয় পুরোপুরি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে গিয়েছে। মণিপুরের ডাবল ইঞ্জিন সরকারের দ্বিগুণ ব্যর্থতা আড়াল করার জন্য তাদের নিছক মরিয়া হয়ে বাংলা ও অন্যান্য বিরোধী রাজ্য সম্পর্কে ভুয়ো খবর তৈরি ও প্রচার করে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে!”

পাশাপাশি তিনি আরো লেখেন, “একেবারে অজ্ঞাত নারী ও শিশু সুরক্ষা মন্ত্রকের মন্ত্রী মহাশয়া, ‘মাগারমাছ কে আনসু’ খ্যাতির সাংসদ মহাশয়া এবং ‘গোলি মারো’ খ্যাতির মন্ত্রিজিকে অনুরোধ করছি দেশে বক্তৃতা দেওয়া বন্ধ করুন এবং তাদের বসদের মতোই চুপ থাকুন!”

প্রসঙ্গত, ইতিমধ্যে মণিপুর নিয়ে সংসদে সরব হয়েছে বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে। এদিকে পঞ্চায়েত হিংসা নিয়ে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ তুলে মণিপুর ইস্যু থেকে নজর ঘোরানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করে কাঁদতে দেখা গিয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। নজর ঘোরানোর চেষ্টায় কোনও জায়গা থেকে খামতি রাখছে না গেরুয়া শিবির। এ বিষয়ে তাদের হাতিয়ার হয়ে উঠেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে হিংসার অভিযোগ। কিন্তু বাস্তব সত্যিটা এটাই যে রাজ্য পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি তৃণমূল নেতা কর্মী মৃত্যু হয়েছে। এই ইস্যুতেই এবার বিজেপির বিরুদ্ধে খড়্গহস্ত হলেন তৃণমূল যুবনেত্রী সায়নী।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...