Friday, April 3, 2026

পঞ্চায়েত ভোট নিয়ে নতুন আবেদন শুনতেই ‘বিরক্ত’ প্রধান বিচারপতি!মামলাকারীর আইনজীবীকে ‘ধমক’

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। সোমবার পঞ্চায়েতের অন্তত ৭৩টি মামলার শুনানি রয়েছে। এর মাঝে নতুন আবেদন শুনে বিরক্তি প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সব মামলার শুনানি স্থগিত করে দেওয়ার হুমকিও দেন তিনি।

আরও পড়ুনঃনজিরবিহীন! পঞ্চায়েত নির্বাচন নিয়ে অভিযোগ, সোমেই ৭৩ মামলার শুনানি হাইকোর্টে

সোমবার উচ্চ আদালতে পঞ্চায়েতের একগুচ্ছ মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চেই রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। এর মাঝে একটি মামলায় নতুন আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। তা শুনে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘‘মামলা তো চলছে। কেন আবার নাক গলাচ্ছেন? এ নিয়ে তো অধীর রঞ্জন চৌধুরীর মামলা রয়েছে। তা ছাড়াও এত মামলা রয়েছে। আমরা কিন্তু সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব। শেষ কয়েক মাসে কোনও কাজ করা যাচ্ছে না।’’

পাশাপাশি মামলাকারী আইনজীবীকে তিনি ধমক দিয়ে বলেন, “মামলা দায়ের তো করেছেন। নতুন করে আবেদন কেন? মামলা প্রত্যাহার করে নিন। না হলে মামলা খারিজ করে ২৪ ঘণ্টার মধ্যে কড়া অর্থদণ্ড দেব। আপনারা কি আদালতের সঙ্গে রাজনীতির খেলা শুরু করার চেষ্টা করছেন? আদালতের কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন।’’

এর পরেও মামলাকারীর অনড় মনোভাব দেখে প্রধান বিচারপতি তাঁর মামলা খারিজ করে জরিমানার নির্দেশ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির দফতরে ১ লক্ষ টাকা জরিমানা জমা দিতে বলা হয়েছে মামলাকারীকে। এর পরেই তাঁর আইনজীবী জানান, অবিলম্বে তাঁরা আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...