Tuesday, March 24, 2026

রামনবমীতে অ.শান্তির জের! NIA-র হাতেই তদন্তভার রাখল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বাংলায় রামনবমীতে (Ram Navami) অশান্তির ঘটনার তদন্ত করবে এনআইএ (NIA)। সোমবার একথাই স্পষ্ট করে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সোমবার সেই আবেদন খারিজ করে দিয়ে স্পষ্ট জানিয়ে দেয় এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্র স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে পারে। আর সেকারণেই এই তদন্তভার এনআইএ-এর হাতে তুলে দিতে পারে কেন্দ্র। সংবিধানে তাদের সেই ক্ষমতা দেওয়া আছে।

সোমবার মামলার শুনানি চলাকালীন দেশের শীর্ষ আদালত সাফ জানিয়েছে, কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছে, তাতে কোনওভাবে হস্তক্ষেপ করা হবে না। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল থাকবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া ও ডালখোলা। বিজেপির মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে একাধিক এলাকা।

এরপরই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, কে বা কারা এই অশান্তিতে উসকানি দিয়েছে বা কারা লাভবান হয়েছে, তা জানা রাজ্য পুলিশের পক্ষে অসম্ভব। সেকারণেই কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করা প্রয়োজন। আর সেই তদন্তভার নিতে প্রস্তুত বলেও আদালতে জানিয়েছিল NIA। তবে গরমের ছুটির আগে অন্তর্বর্তীকালীন নির্দেশে হাই কোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। এবার চূড়ান্তভাবে তা জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত।

 

 

 

Related articles

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...