Monday, March 16, 2026

প্রয়োজন নেই: চিনা সংস্থার ৮০০০ কোটি বিনিয়োগের প্রস্তাব ফেরালো কেন্দ্র

Date:

Share post:

চিনা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিওয়াইডি কোম্পানির একশো কোটি ডলার লগ্নির প্রস্তাব ফেরাল ভারত। ভারতীয় মুদ্রায় অঙ্কটা ৮০০০ কোটির কম নয়। হায়দরাবাদের মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে হাত মিলিয়ে বৈদ্যুতিন গাড়ি তৈরির প্রকল্প স্থাপনের প্রস্তাব দিয়েছিল চিনের সংস্থাটি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সরকার তা খারিজ করে দিয়েছে মোদি সরকার।

ভারতীয় নিয়ম অনুযায়ী, অটোমোবাইল সেক্টরে প্রত্যক্ষ বিদেশি লগ্নির জন্য অনুমোদনের প্রয়োজন নেই। কিন্তু সীমান্ত সংলগ্ন দেশগুলি থেকে লগ্নির প্রস্তাবে বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের ছাড়পত্র প্রয়োজন। সেই মতো চিনা কোম্পানির এই লগ্নি নিয়ে অন্যান্য সরকারি দফতরের কাছ থেকে মতামত চায় DPIIT। কিন্তু সব কিছু পর্যালোচনার পর প্রস্তাবটি নাকচ করে দেয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশে চিনা বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। তাছাড়া চিনের নিজস্ব প্রযুক্তি নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে কেন্দ্রের। সেই হিসেবে এই প্রস্তাব খারিজ করা হয়।

উল্লেখ্য, বিক্রির নিরিখে সবথেকে বড় বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি। এ দেশে তারা প্রতি বছর 10,000-15,000 বৈদ্যুতিক গাড়ি উত্পাদন করার প্রস্তাব দিয়েছিল। হায়াদরাবাদের রাস্তা, ব্রিজ নির্মাণকারী সংস্থা মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফাসস্ট্রাকচার লিমিটেড-এর সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল চিনা কোম্পানিটি।
আরও জানা গিয়েছে, এই পরিকল্পনা টাকা বিনিয়োগ করত মেঘা এবং যাবতীয় প্রযুক্তি সরবরাহ করত বিওয়াইডি। কারখানা গড়ে তোলার পাশাপাশি চার্জিং স্টেশন, রিসার্চ সেন্টার ইত্যাদি তৈরি করার পরিকল্পনা রাখা হয়েছিল প্রস্তাবে। কিন্তু দুই সংস্থার এই পরিকল্পনা-কে অসম্মতি জানাল মোদি সরকার।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...