Thursday, June 25, 2026

রাজধানীতে বাড়ছে কনজাং*টিভাইটিস, স্কুল বন্ধ অরুণাচলে

Date:

Share post:

বর্ষা আসার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাইরাসের (virus)দাপট । চোখের সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। দ্রুত কনজাংটিভাইটিস (Conjunctivitis)ছড়িয়ে পড়ায় বিপাকে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh)। সমীক্ষা বলছে স্কুল পড়ুয়াদের মধ্যে আক্রা*ন্তের সংখ্যা সবথেকে বেশি। তাই আজ ২৫ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। শুধু অরুণাচলই নয়, এমন সংক্রমণ ধরা পড়ছে দেশের নানা প্রান্তে, বিশেষ করে দিল্লি, গুজরাত এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির অবস্থা চিন্তা বাড়াচ্ছে।

চোখের সংক্রমণে কাবু অরুণাচল প্রদেশ। লংডিং জেলায় এই সংক্রমণ সবথেকে উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। প্রায় প্রত্যেক শিশুর মধ্যেই চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে জল পড়া, চুলকানি, চোখ ফুলে যাওয়ার মতো উপসর্গ ধরা পড়ছে। প্রশাসন সূত্রে খবর, জেলার বহু স্কুল থেকে এই সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ইটানগরেও একই ছবি। সংক্রমণ যাতে দ্রুত না ছড়ায়, তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লংডিং জেলার ডেপুটি কমিশনার বাণী লেগো জানিয়েছেন যে আপাতত কানুবারি এবং লানউ শিক্ষা ব্লক অঞ্চলের যে সমস্ত স্কুল রয়েছে, সেগুলি ২৯ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে পরিস্থিতি বুঝে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...