Tuesday, April 7, 2026

এ কী কাণ্ড! ধরা পড়তেই ঘু.ষের সাড়ে চার হাজার টাকা গিলে ফেললেন সরকারি কর্মী

Date:

Share post:

ঘুষ নিয়েছিলেন সাড়ে চার হাজার টাকা। কিন্তু আচমকাই দফতরে হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়তেই ঘুষের টাকা মুখে পুরে ফেলেন রাজস্ব দফতরের এক কর্মী।গ্রেফতার হতেই সাড়ে চারহাজার টাকা একসঙ্গে চিবোতে শুরু করেন মধ্যপ্রদেশের কটনি এলাকার এক সরকারি কর্মী। কিছুটা গিলেও ফেলেন তিনি। এই ঘটনায় হতবাক সকলেই।

আরও পড়ুনঃযোগীরাজ্যে যুবককে মার.ধর ও গায়ে প্রস্রা.ব! ভিডিয়ো ভাইরাল হতেই ‘সক্রিয়’ পুলিশ, গ্রে.ফতার ২

পুলিশ সূত্রে খবর, ধৃত সরকারি কর্মীর নাম গজেন্দ্র সিংহ ।একটি জমি মামলায় পাঁচ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেন চন্দন সিংহ লোধি নামে এক ব্যক্তি। জব্বলপুরে লোকায়ুক্ততে লোধি অভিযোগ জানান। তদন্তে নেমে গজেন্দ্রের অফিসে হানা দেয় লোকায়ুক্ত জব্বলপুরের দল। ওই ব্যক্তির কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকা নিচ্ছিলেন গজেন্দ্র। সেই সময়ই দেখেন তাঁর অফিসে হানা দিয়েছে লোকায়ুক্ত জব্বলপুরের দল। সঙ্গে সঙ্গে ঘুষের টাকা মুখের মধ্যে ভরে নেন গজেন্দ্র। তার পর চিবোতে থাকেন। কিছু টাকা গিলেও ফেলেন। তাঁকে গ্রেফতার করা হয়েছে।


গজেন্দ্রকে গ্রেফতারের পর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহু চেষ্টার পর গজেন্দ্রের মুখ থেকে ওই টাকা বার করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Related articles

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...