Monday, April 6, 2026

ডে.ঙ্গিতে কলকাতায় ফের মৃ.ত্যু! বেলেঘাটা আইডিতে প্রাণ হারালেন বৃদ্ধা

Date:

Share post:

বর্ষা আসতেই আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি! সোমবারের পর মঙ্গলবারও কলকাতায় মৃত্যু হল এক ডেঙ্গি আক্রান্ত বৃদ্ধার। আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়।

আরও পড়ুনঃদেশজুড়ে মহিলাদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে যোগীর ডাবল ইঞ্জিন উত্তর প্রদেশ

মৃত বৃদ্ধার নাম উমা সরকার নদিয়ার রানাঘাটের বাসিন্দা।বেলেঘাটা আইডি সূত্রে খবর, জ্বর নিয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি। সিসিইউতে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু চিকিৎসায় আর সাড়া দিতে পারেননি। শুক্রবার মৃত্যু হয় তাঁর। ডেঙ্গি আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে বলেই জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে প্রাণ হারায় ন’বছরের ষষ্ঠশ্রেণির বালিকা পল্লবী দে। দিন কয়েক আগে জ্বরে আক্রান্ত হয় ষষ্ঠ শ্রেণি ছাত্রী পল্লবী। শারীরিক পরীক্ষার পর ডেঙ্গি ধরা পড়ে। চিকিৎসকরা জানতে পারেন নাক, মুখ, হাতের চামড়া দিয়ে রক্ত বের হচ্ছিল পল্লবীর। গত শুক্রবার গোটা দিন ধরে তাকে সুস্থ করার সবরকম চেষ্টা চালানো হলেও শেষরক্ষা হয়নি। শনিবার মৃত্যু হয় পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই কিশোরীর।
ডেঙ্গি নিয়ে রাজ্যবাসীকে আগেভাগেই সতর্কতা জারি করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গি নিয়ে সাবধান করতে নতুন গাইডলাইনও দিয়েছে স্বাস্থ্যভবন। সেই গাইডলাইনে বলা হয়েছে, রোগীর প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নীচে গেলে প্লেটলেট দিতে হবে।যেসব রোগীদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে, সেক্ষেত্রে রক্তপাত না হলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই। কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন, প্রেসক্রিপশনে তাও উল্লেখ করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...